Vijay Hazare Trophy: শামির ৩ উইকেট, মুকেশের ২ শিকার, শেষ আটে যেতে বাংলাকে ২৯৯ রানের টার্গেট দিল হরিয়ানা

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বল হাতে ভরসা দিলেন মহম্মদ শামি। সেই সঙ্গে কার্যত নিশ্চিত করে ফেললেন ভারতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজেই ভারতীয় দলে শামির প্রত্যাবর্তন হতে চলেছে। খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আজকের পারফরম্যান্স তাই শামির কেরিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল।

Vijay Hazare Trophy

ভদোদরার মোতিবাগ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। নির্ধারিত ৫০ ওভারে হরিয়ানা ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে। পাঁচে নেমে নিশান্ত সিন্ধু ৬৭ বলে সর্বাধিক ৬৪ রান করেন, মেরেছেন ৬টি চার ও একটি ছয়।

চার নম্বরে ব্যাট করতে নেমে পার্থ বৎস ৭৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন। তিনি মেরেছেন ৬টি চার। রাহুল তেওয়াটিয়া ২৫ বলে ২৯ রান করেন। আটে নেমে সুমিত কুমার পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

মহম্মদ শামি ১০ ওভারে তিনটি উইকেট নিলেও ৬১ রান খরচ করেন। তিনি ওপেনার হিমাংশু রানার (১৪ বলে ১৪) পাশাপাশি আউট করেন দীনেশ বানা (১৬ বলে ১৫) ও আনশুল কম্বোজকে (৬ বলে ৪)। মুকেশ কুমারের ৯ ওভারে ২টি মেডেন, ৪৬ রানের বিনিময়ে নেন ২ উইকেট।

সায়ন ঘোষ ৬ ওভারে ৪৫, প্রদীপ্ত প্রামাণিক ৯ ওভারে ৪৯, কৌশিক মাইতি ৮ ওভারে ৪৫ ও করণ লাল ৮ ওভারে ৪৪ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছেন।

অপর প্রি-কোয়ার্টার ফাইনালে ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে রাজস্থানকে ৪৭.৩ ওভারে ২৬৭ রানে থামিয়ে দিল কর্ণাটক। ওপেনার অভিজিৎ তোমর ১২৫ বলে ১১১ এবং তিনে নামা অধিনায়ক মহীপাল লোমরর ৪৯ বলে ৬০ রান করেন। ৯ ওভারে ৫২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকার দাবি জোরালো করলেন। সন্দীপ ওয়ারিয়র ও সাই কিশোর ২টি করে উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+