Rinku Singh: রিঙ্কু সিংয়ের কেরিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায়, কেকেআর তারকার হাতে অধিনায়কত্বের ব্যাটন

Rinku Singh: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়কের সন্ধানে। বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানের সঙ্গে সম্ভাব্য অধিনায়ক হিসেবে নাম ঘোরাফেরা করছে রিঙ্কু সিংয়ের।

রিঙ্কুর কেরিয়ারে এবার শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর হাতেই উঠল নেতৃত্বের ব্যাটন।

Rinku Singh

রিঙ্কু সিং এতদিন অবধি সিনিয়র পর্যায়ে রাজ্য দলকে নেতৃত্ব দেননি। যদিও আইপিএলের জন্য অধিনায়ক চূড়ান্ত করার আগে সেই অভিজ্ঞতাও সঞ্চয় করে ফেলছেন রিঙ্কু। বিজয় হাজারে ট্রফির জন্য রিঙ্কুকে অধিনায়ক করল উত্তরপ্রদেশ।

সৈয়দ মুস্তাক আলি টি২০-তে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন ভুবনেশ্বর কুমার। কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশ পরাস্ত হয়েছিল দিল্লির কাছে। অধিনায়কত্ব করার অভিজ্ঞতা অবশ্য রিঙ্কুর কাছে নতুন নয়। চলতি বছরেই রিঙ্কুর নেতৃত্বে ইউপি টি২০ লিগ খেতাব জিতেছিল মেরঠ মাভেরিকস।

ওই টুর্নামেন্টে রিঙ্কু ফিনিশার হিসেবে খেলে ২১০ রান করেছিলেন, ১৬১.৫৪ স্ট্রাইক রেট রেখে। রিঙ্কু বলেছেন, ইউপি টি২০ লিগে মেরঠের ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বড় সুযোগ ছিল। দায়িত্ব পালন করতে পেরেছি। অধিনায়কত্ব উপভোগ করি। কারণ, এতে অনেক কিছু শেখা যায়।

রিঙ্কু ভারতীয় দলের হয়ে বোলিং করতে গিয়ে শ্রীলঙ্কায় টি২০ আন্তর্জাতিকে উইকেটও পেয়েছেন। মেরঠের ফ্র্যাঞ্চাইজির হয়েও তিনি অফ-স্পিন বোলিং করেছিলেন। রিঙ্কু ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বোলিংয়েও জোর দিচ্ছেন। তিনি জানান, উত্তরপ্রদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব নিশ্চিতভাবেই আরও বড়। আমি প্রস্তুত।

রিঙ্কু সিং ২০১৮ সাল থেকে কেকেআরে রয়েছেন। ইউপি টি২০ লিগে মেরঠের দলকে চ্যাম্পিয়ন করানোর পর এবার বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দেওয়া রিঙ্কুর কাছে গুরুত্বপূর্ণ। কেকেআর যে ক্রিকেটারদের নিলামের আগে ধরে রেখেছিল তাঁদের মধ্যেও অন্যতম ছিলেন রিঙ্কু।

বেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানেকে নিলাম থেকে কেকেআর নিয়েছে। রিঙ্কু অবশ্য জানাচ্ছেন, এখনই কেকেআরের অধিনায়কত্বের বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছি না। উত্তরপ্রদেশকে নেতৃত্ব দেওয়াই এখন আমার ফোকাস। ২০১৫-১৬ মরশুমের পর ফের এই ট্রফি উত্তরপ্রদেশকে এনে দিতে চাই।

রিঙ্কু যেমন কেকেআর কর্তাদের আস্থা অর্জন করতে চান, তেমনই তাঁর লক্ষ্য হবে ভারতের ওডিআই দলে জায়গা পাকা করা। তবে মুখে তা বলছেন না। গত বছর দক্ষিণ আফ্রিকায় ওডিআই অভিষেকের পর মাত্র ২টি ম্যাচই খেলেছেন। লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে রিঙ্কু ৫২টি ইনিংসে মোট ১৮৯৯ রান করেছেন। গড় ৪৮.৬৯, একটি শতরান ও ১৭টি অর্ধশতরান রয়েছে।

রিঙ্কুর কথায়, আমি ঈশ্বরে বিশ্বাসী। আইপিএলে পরপর ৫টি ছক্কা মারার পরেও ভাবিনি ভারতীয় দলে ডাক পাব। যদিও ওই ম্যাচটি আমার কাছে সবচেয়ে বড় গেম চেঞ্জার। বিশ্বাস করি, ঈশ্বর যদি কিছু ঠিক করে রাখেন তাহলে নিশ্চিতভাবেই তা হবে। তবে আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+