Vijay Hazare Trophy: ব্যাটে প্রদীপ্ত, বলে সায়ন! বর্ষশেষের আগে কেরলকে পরাস্ত করে শীর্ষেই বাংলা

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। ইংরেজি নতুন বছর সুদীপ কুমার ঘরামির নেতৃত্বাধীন দল শুরু করবে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই।

আজ হায়দরাবাদে নেক্সজেন ক্রিকেট মাঠে কেরলকে ২৪ রানে হারিয়েছে বাংলা। ম্যাচের সেরা প্রদীপ্ত প্রামাণিক। বল হাতে পাঁচ উইকেট সায়ন ঘোষের।

Vijay Hazare Trophy

টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় কেরল। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ৫০ ওভারে বাংলা তোলে ৯ উইকেটে ২০৬ রান। সুদীপ ঘরামি ৪, অভিষেক পোড়েল ৮, সুদীপ চট্টোপাধ্যায় ১৩, অনুষ্টুপ মজুমদার ৯, কণিষ্ক শেঠ ৩২, সুমন্ত গুপ্ত ২৩ ও করণ লাল ১ রানে আউট হন।

২৮.১ ওভারে ১০১ রানে পড়ে গিয়েছিল সপ্তম উইকেট। ৪৪ ওভারে অষ্টম ও ৪৪.৪ ওভারে পড়ে নবম উইকেট। কণিষ্ক মাইতি ২৭ ও মুকেশ কুমার শূন্য রানে সাজঘরে ফেরেন। আটে নেমে প্রদীপ্ত প্রামাণিক ৮২ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। তিনটি চার ও পাঁচটি ছয় মেরেছেন তিনি।

সায়ন ঘোষ ৩ বলে অপরাজিত থাকেন। এমডি নিধীশ তিনটি এবং জলজ সাক্সেনা, বেসিল থাম্পি ও আদিত্য সারওয়াতে ২টি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ৪৬.৫ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় কেরল। অধিনায়ক সলমন নিজার করেন ১০৩ বলে ৪৯। শন রজার ২৯ ও মহম্মদ আজহারউদ্দিন ২৬ রান করেন। সায়ন ঘোষ ৭.৫ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচটি উইকেট পেলেন। মুকেশ কুমারের ৯ ওভারের ২টি মেডেন, ২৭ রান দিয়ে পেলেন ২ উইকেট।

কৌশিক মাইতি ১টি মেডেন-সহ ৯ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট দখল করেন। প্রদীপ্ত প্রামাণিক ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিলেন ১টি উইকেট। বাংলা এখনও অবধি বিজয় হাজারে ট্রফিতে অপরাজেয়। দিল্লিকে হারিয়েছিল ৬ উইকেটে।

বৃষ্টির কারণে ভেস্তে যায় ত্রিপুরার বিরুদ্ধে বাংলার ম্যাচ। এরপর বরোদাকে ৭ উইকেটে হারানোর পর আজ কেরল বধ সারল লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল। ৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বাংলা ই গ্রুপের শীর্ষে রয়েছে। ৩ জানুয়ারি পরের ম্যাচে প্রতিপক্ষ বিহার। ৪ ম্যাচে বরোদার দখলে ১২ পয়েন্ট। কেরল চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সকলের নীচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+