VHT Hundreds: চলতি বিজয় হাজারে ট্রফিতে চতুর্থ সেঞ্চুরি! করুণের নজির স্পর্শ ময়াঙ্কের, দেখুন শতরানকারীদের তালিকা
VHT Hundreds: চলতি বিজয় হাজারে ট্রফিতে করুণ নায়ারের সঙ্গে জোর টক্কর চলছে ময়াঙ্ক আগরওয়ালের। করুণের মতো তিনিও পেলেন এবারের টুর্নামেন্টের চতুর্থ শতরান।
কর্ণাটকের অধিনায়ক ময়াঙ্ক ৭ ইনিংসে ১৫৩.২৫ গড় রেখে সর্বাধিক ৬১৩ রান করেছেন। বিদর্ভের হয়ে করুণ ৫ ইনিংসে করেছেন ৫৪২, গড় ৫৪২!

আজ নাগাল্যান্ডকে ৭৩ বল বাকি থাকতে ৯ উইকেটে হারাল কর্ণাটক। ময়াঙ্ক ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১১৯ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন। এই নিয়ে তিনি টানা পাঁচটি ম্যাচে পঞ্চাশের বেশি রান করে নজিরও গড়ে ফেললেন।
পাঞ্জাব, অরুণাচল প্রদেশ ও হায়দরাবাদের বিরুদ্ধে টানা তিনটি শতরান করেছিলেন ময়াঙ্ক। পাঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ১৩৯, অরুণাচলের বিরুদ্ধে অপরাজিত ১০০, হায়দরাবাদের বিরুদ্ধে ১২৪। সৌরাষ্ট্র ম্যাচে ময়াঙ্ক করেন ৬৯। এরপর আজকের অপরাজিত ১১৬।
করুণ নায়ার অবশ্য আজ মিজোরাম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। করুণও এর আগে শতরানের হ্য়াটট্রিক করেন। চারটি শতরান পেয়েছেন এবারের টুর্নামেন্টে। বিদর্ভের বিদর্ভের বিরুদ্ধে অপরাজিত ১১২ করার পর ছত্তিশগড় ম্যাচে করেন ৪৪। তারপর টানা তিন শতরান- চণ্ডীগড় ম্যাচে অপরাজিত ১৬৩, তামিলনাড়ুর বিরুদ্ধে অপরাজিত ১১১, উত্তরপ্রদেশ ম্যাচে ১১২।
বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডটি রয়েছে মহারাষ্ট্রের অঙ্কিত বাওনের। তিনি ৯২টি ম্যাচে ৮৭টি ইনিংসে ১৫টি শতরান পেয়েছেন। মহরাষ্ট্রেরই ঋতুরাজ গায়কোয়াড়ের ৫০ ম্যাচে ৪৮ ইনিংসে আছে ১৩টি শতরান।
ময়াঙ্ক এদিন বিজয় হাজারে ট্রফিতে সর্বাধিক শতরানকারীদের তালিকায় ছুঁলেন রবিন উথাপ্পাকে। ময়াঙ্ক এই টুর্নামেন্টে ৬৮টি ম্যাচ খেলে ৬৮টি ইনিংসে একাদশ শতরান হাঁকালেন। উথাপ্পার রয়েছে ৮০ ম্যাচে ৭৯ ইনিংসে ১১টি শতরান। এ ছাড়া যশপাল সিং ৭২টি ম্য়াচে ৬৯টি ইনিংসে ১০টি সেঞ্চুরি পেয়েছেন বিজয় হাজারে ট্রফিতে।












Click it and Unblock the Notifications