Vijay Hazare Trophy: হারাল হরিয়ানা! বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় বাংলার

Vijay Hazare Trophy: রঞ্জি ট্রফিতে নক-আউট পর্বে ওঠা কষ্টসাধ্য। সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর এবার বিজয় হাজারে ট্রফি থেকেও ছিটকে গেল বাংলা।

আজ ভদোদরায় প্রি কোয়ার্টার ফাইনালে বাংলাকে ৭২ রানে হারিয়ে দিল হরিয়ানা। অভিষেক পোড়েলের অর্ধশতরানও বাঁচাতে পারল না বাংলাকে।

Vijay Hazare Trophy

টস জিতে বাংলা ফিল্ডিং নেওয়ার পর নিশান্ত সিন্ধুর ৬৪ ও পার্থ বৎসের ৬২ ও সুমিত কুমারের অপরাজিত ৪১ রানে ভর করে হরিয়ানা ৯ উইকেটে ২৯৮ রান তোলে। মহম্মদ শামি ১০ ওভারে ৬১ রান দিয়ে তিন উইকেট নেন। মুকেশ কুমার পেয়েছেন ২ উইকেট।

একটি করে উইকেট দখল করেন সায়ন ঘোষ, প্রদীপ্ত প্রামাণিক, কৌশিক মাইতি ও করণ লাল। জবাবে খেলতে নেমে বাংলার শুরুটা ভালোই হয়েছিল। ১২.৫ ওভারে ৭০ রানে ভাঙে ওপেনিং জুটি। কিন্তু তারপরও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৪৩.১ ওভারে ২২৬ রানে গুটিয়ে যায় বাংলা।

অভিষেক পোড়েল ওপেন করতে নেমে ৬টি চারের সাহায্যে ৭৮ বলে ৫৭ রান করেন। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ও অনুষ্টুপ মজুমদার- দুজনেই ব্যক্তিগত ৩৬ রান করে সাজঘরে ফেরেন। অভিমন্যু ঈশ্বরণ ১৭ বলে ১০ রানের বেশি করতে পারেননি।

সুদীপ চট্টোপাধ্যায় ১৪, করণ লাল ২৮, প্রদীপ্ত প্রামাণিক ৫, কৌশিক মাইতি ৬, মহম্মদ শামি ২ ও সায়ন ঘোষ ৪ রানে আউট হন। ১২ বলে ১৩ রানে অপরাজিত থাকেন মুকেশ কুমার। লেগ-স্পিনার পার্থ বৎস ৮ ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন।

আনশুল কম্বোজ ও নিশান্ত সিন্ধু ২টি করে উইকেট দখল করেন। আদিত্য কুমার, সুমিত কুমার ও অমিত রানা ১টি করে উইকেট পেয়েছেন। এদিনের অপর প্রি কোয়ার্টার ফাইনালে রাজস্থান ১৯ রানে হারিয়ে দিয়েছে তামিলনাড়ুকে।

১১ জানুয়ারি থেকে কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শুরু হবে। ওইদিন মহারাষ্ট্র বনাম পাঞ্জাব দ্বৈরথের পাশাপাশি কর্ণাটক খেলবে বরোদার বিরুদ্ধে । ১২ জানুয়ারি গুজরাতের সামনে হরিয়ানা, এ ছাড়া বিদর্ভ খেলবে রাজস্থানের বিরুদ্ধে। ১৫ ও ১৬ জানুয়ারি রয়েছে দুটি সেমিফাইনাল। ফাইনাল ১৮ জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+