Vijay Hazare Trophy: বৃষ্টিতে ভেস্তে গেল ত্রিপুরা ম্যাচ, বাংলার বিরুদ্ধে নামবেন হার্দিক, ধোঁয়াশা শামিকে নিয়ে

Vijay Hazare Trophy: রঞ্জির পর বিজয় হাজারে ট্রফিতেও এবার বাংলার দুর্ভাগ্যের কারণ হলো বৃষ্টি। হায়দরাবাদে নেক্সজেন ক্রিকেট মাঠে ওভার কমিয়েও শেষরক্ষা হলো না।

বৃষ্টির জেরে ভেস্তেই গেল বাংলা-ত্রিপুরা দ্বৈরথ। শনিবার গ্রুপশীর্ষে থাকা বরোদার বিরুদ্ধে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দলের দ্বৈরথ। সেই ম্যাচে আবার খেলবেন হার্দিক পাণ্ডিয়া।

Vijay Hazare Trophy

ব্যক্তিগত কারণ দেখিয়ে হার্দিক প্রথম দুটি ম্যাচে খেলেননি। তবে তাতে ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন বরোদার জয় পেতে অসুবিধা হয়নি। বড়দিনের ছুটি পরিবারের সঙ্গে কাটিয়ে ফুরফুরে মেজাজেই ফের ক্রিকেট মাঠে ফিরছেন হার্দিক।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন। এবার হার্দিক নামবেন বিজয় হাজারে ট্রফিতে। গত বছর বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন। এক বছরেরও বেশি সময় পর তিনি খেলতে নামবেন ৫০ ওভারের ম্যাচে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার্দিক ৭ ম্যাচে ২৪৬ রান করেছেন। দুটি অর্ধশতরান-সহ। গড় ৪৯.২০। এ ছাড়া বল হাতে তিনি ৬টি উইকেট তুলে নেন। সেরা বোলিং ২৭ রানে ৩ উইকেট। আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ। তারপর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই দলে জায়গা নিশ্চিত করা লক্ষ্য হার্দিকের।

তবে মহম্মদ শামিকে নিয়ে চিন্তা থাকছেই। রঞ্জি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেললেও শামিকে এখন ভোগাচ্ছে হাঁটু। গোড়ালির অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন। কিন্তু ওয়ার্কলোড বাড়াতেই হাঁটুতে সমস্যা দেখা দিয়েছে। ফলে শামি কবে মাঠে নামবেন তা স্পষ্ট নয়। বাংলা আপাতত শামিকে বাইরে রেখেই পরিকল্পনা করছে।

আজ বাংলা-ত্রিপুরা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ২ পয়েন্ট করে পেল। বৃষ্টির জেরে ওভার কমানো হয়। নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেটে ২০১ তোলে ত্রিপুরা। অধিনায়ক মনদীপ সিং ৫৬ বলে ৯৪ ও ওপেনার জীবনজ্যোৎ সিং ৪৯ বলে ৫৯ রান করেন।

পাঁচ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন সুমন্ত গুপ্ত। মুকেশ কুমার ৫ ওভারে ২৪ ও কৌশিক মাইতি ৫ ওভারে ৪১ রান দিয়ে ১টি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে বাংলা ৬.২ ওভারে ২ উইকেটে ৪২ তোলার পর বৃষ্টি নামে। আর খেলা হয়নি। অভিষেক পোড়েল ১৩ বলে ১৭, অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ৬ বলে ১১ রান করেন। করণ লাল ও সুদীপ চট্টোপাধ্যায় দুজনেই ৭ রানে অপরাজিত থাকেন। বরোদার রয়েছে ২ ম্যাচে ৮ পয়েন্ট, বাংলার ২ ম্যাচে ৬ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+