বাংলার ব্যর্থতার ময়নাতদন্ত হবে, কড়া পদক্ষেপ সিএবি-র
সৈয়দ মুস্তাক আলি টি ২০-র ব্যর্থতা কাটিয়ে বিজয় হাজারে ট্রফিতে বাংলা ভালো ফল করবে বলে আশায় ছিল বাংলার ক্রিকেট মহল। সিএবি কর্তারাও। যদিও তা হয়নি। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালের দরজা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। হরিয়ানার কাছে আজ ইডেনে শেষ ম্যাচেও হারায় বাংলাকে ৫টি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেই সন্তুষ্ট থাকতে হলো।

সিএবি কর্তারা এবার কড়া পদক্ষেপের পথে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া কোচ অরুণ লালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর বলেন, বিজয় হাজারে ট্রফিতে বাংলা যেভাবে খেলেছে তা একেবারেই প্রত্যাশিত ছিল না। এত খারাপ পারফরম্যান্স আশা করিনি। এই ব্যর্থতার ময়নাতদন্ত হবে। খুব শিগগিরই কোচ, অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে গভীরে গিয়ে ব্যর্থতার ময়নাতদন্ত হবে। সাপোর্ট স্টাফদের ভূমিকাও পর্যালোচনা করা হবে। ভিশন ২০২০-কে এগিয়ে নিয়ে যেতে আমরা ভিশন ২০২৫-এর পরিকল্পনা করেছি। গতবার এই প্রক্রিয়া শুরুর কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি। বয়সভিত্তিক ক্রিকেট, প্রতিভা অন্বেষণ ও প্রতিভা বিকাশেও জোর দেওয়া হবে।
সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, করোনার লকডাউন উঠতেই ক্রিকেটারদের ইন্ডোরে অনুশীলনের ব্যবস্থা করা হয়। পরে কোভিড প্রোটোকল মেনে শিবির আয়োজন থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে ভিশন ক্যাম্প, সব করা হয়েছে। তারপর এমন পারফরম্যান্স একেবারেই বরদাস্ত করা যায় না। ক্রিকেটারদের কোনওরকম ঢিলেমি মানা হবে না। সবাইকে অনুশীলনে জোর দিতে বলেছি। কোচ অরুণ লাল বলেন, ক্রিকেটারদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। সামনের মরশুমের কথা ভেবে জোর দেওয়া হবে ফিটনেসের মান নির্ধারণেও।
ছবি- সিএবি মিডিয়া
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications