Vijay Hazare Trophy: ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স অভিষেকের, দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় বাংলার

জয় দিয়েই বিজয় হাজারে ট্রফির সূচনা করল বাংলা দল। শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় পেল বঙ্গ ব্রিগেড। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল বাংলা দল। সৌজন্যে অভিষেক পোড়েল। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়েই কঠিন ম্যাচে সহজ জয় পেল বাংলা।

দিল্লির বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা দল। শামি প্রথম ম্যাচে বিশ্রামে থাকলেও দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন ভারতীয় দলের অন্য প্রতিনিধি মুকেশ কুমার। শুরুতেই দিল্লি শিবিরে আঘাত হানেন মুকেশ। ৪ রানেই ফেরালেন প্রিয়াংশু আর্যকে। তিন নম্বরে নামা যশ ধুলও বেশি রান করতে পারলেন না। ৮ রান করেই সায়ন ঘোষের বলে আউট হলেন ধুল।

তবে বৈভব এবং আয়ুষ বাদোনির জুটি দিল্লির রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৭২ রানের পার্টনারশিপ তৈরি করেন দুই ব্যাটার। ৬৭ বলে ৪৭ রান করার পর বৈভবকে আউট করলেন মুকেশ কুমার। ৪১ রান করে কৌশিক মাইতির বলে আউট হলেন বাদোনি। এরপর মায়াঙ্ক জিতেন্দর ৮ রানে আউট হলেও দিল্লিকে ভালো জায়গায় পৌঁছে দেন হিম্মত সিং এবং অনুজ রাওয়াত। হিম্মত ৫৭ বলে ৬০ রান করলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং একটি ছক্কা।

অন্যদিকে অনুজ ৬৬ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং দুটি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান তোলে দিল্লি, বাংলার হয়ে মুকেশ কুমার ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৪ উইকেট নেন। কৌশিক ও সায়ন ১ টি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার করণ লাল আউট হয়ে যান। এরপর অধিনায়ক সুদীপের সঙ্গে জুটি বাধেন অভিষেক। এই ম্যাচের শুরু থেকে দারুন ছন্দে ছিলেন অভিষেক। সুদীপ ২৩ রান করে আউট হলেন। অনুষ্টুপ ৩৭ রানে আউট হলেন। সুদীপ চট্টোপাধ্যায় ১৫ রান করে আউট হলেন। কিন্তু উইকেটের অন্যমাত্র অবিচল থাকেন অভিষেক। চন্দরনগরের বঙ্গ সন্তান ১৩০ বলে ১৭০ রানে অপরাজিত থাকলেন। তাঁর ইনিংসে ছিল ১৮টি চার এবং সাতটি ছক্কা। ঈশান্ত শর্মা, নভদীপ সাইনিদের রীতিমতো শাসন করলেন।

শেষ পর্যন্ত ৪১.৩ ওভারেই৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা দল। প্রথম ম্যাচে বিরাট জয় পাওয়ায় জয়ের সঙ্গে অতিরিক্ত আত্মবিশ্বাসও পেয়ে গেল বাংলা দল। অভিষেক কিন্তু ব্যাট হাতে প্রথম ম্যাচেই নজর কাড়লেন। এই তরুণ ক্রিকেটারের উত্থানে বড় ভূমিকা আছে সৌরভের। বিগত কয়েক বছর ধরেই উইকেটকিপিংয়ের সঙ্গে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করছেন। সম্প্রতি ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যান। দিল্লি দল আইপিএলে তাঁকে রিটেন করেছে। অভিষেক কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তিনি অনেক দূর যেতে সক্ষম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+