Vijay Hazare Trophy: শাহবাজের ঘূর্ণিতে বাংলার বড় জয়, মধ্যপ্রদেশকে হারিয়ে গ্রুপ শীর্ষে বঙ্গ ব্রিগেড
বিজয় হাজারে ট্রফিতে জয়ের সরণীতে ফিরল বাংলা। প্রথম দুই ম্যাচে নাগাল্যান্ড এবং বরোদাকে হারালেও তৃতীয় ম্যাচে ধাক্কা খেতে হয় তামিলনাড়ুর কাছে। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে গ্রুপের শীর্ষে থাকা মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় জয় পেল বঙ্গ ব্রিগেড। সেইসঙ্গে শীর্ষে উঠে এল লক্ষ্মীরতন শুক্লার দল।
তামিলনাড়ু ম্যাচের মতোই মধ্যপ্রদেশের বিরুদ্ধেও টসে হারে বাংলা দল। কিন্তু এই ম্যাচে ওপেনিং জুটিই বড় রানের ভিত গড়ে দেয়। অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক পোড়েলের ওপেনিং জুটি ৮৬ রান করে। অভিষেক কুমার কার্তিকেয় বলে ৩৪ রানে আউট হলেও খেলা চালিয়ে যেতে থাকেন ঈশ্বরণ। অর্ধশতরানও পূর্ণ করেন। তবে ৭৩ রান করে সাজঘরে ফিরতে হয় অভিমন্যুকে।

শেষ দিকে নেমে প্রদীপ্ত প্রামাণিক ১৫, আকাশদীপ ও মহম্মদ কাইফ ১০ রান করে স্কোরবোর্ডে যুক্ত করেন। ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৫৪ রান তোলে বাংলা। মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয় ৪ উইকেট নেন।
বল হাতে জ্বলে উঠলেন বাংলার বোলাররা। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে আঘাত করলেন আকাশদীপ।
মধ্যপ্রদেশের দুই ওপেনার যশ দুবে এবং হর্ষ গাউলি আকাশদীপের শিকার হলেন অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে। এরপরই শাহবাজ ফেরালেন প্রতিপক্ষ অধিনায়ক শুভম শর্মাকে।
মধ্যপ্রদেশ দলের মিডল অর্ডার অত্যন্ত শক্তিশালী। এই দলে আছেন রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ারের মতো তারকারা। কিন্তু বঙ্গ বোলারদের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল মধ্যপ্রদেশের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। পাতিদারকে ০ রানে ফেরালেন আকাশদীপ, কেকেআর তারকা ভেঙ্কটেশকে ১০ রানে আউট করলেন ঈশান পোড়েল।
বল হাতে ঘূর্ণি দেখালেন শাহবাজ। ভারতীয় দলের এই অলরাউন্ডার একাই ধস নামিয়ে দিলেন মধ্যপ্রদেশের মিডল ওর্ডারে। ২০.৪ ওভারে ৬১ রানে মধ্যপ্রদেশ শিবির অল আউট হয়ে গেল মধ্যপ্রদেশ।। বঙ্গ বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহবাজ আহমেদ। ৩.৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট তুলে নেয় শাহবাজ। আকাশ দীপ ৬ ওভারে ৮ রান খরচ করে ৩ উইকেট নেন। ঈশান পোড়েল ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন।
১৯৩ রানে জয় পেল বাংলা। এই ম্যাচ জিতে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এল বাংলা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications