Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে শতরান অভিমন্যু, দেবদত্ত, সচিন ও সুদর্শনের, হাফ সেঞ্চুরি করলেন সঞ্জু

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ বিভিন্ন দল খেলছে দেশের বিভিন্ন প্রান্তে। বরোদার বিরুদ্ধে শতরান হাঁকালেন অভিমন্যু ঈশ্বরণ। উত্তরাখণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছে দেবদত্ত পাড়িক্কলের ব্যাট থেকে।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ব্রাত্য কেরলের অধিনায়ক সঞ্জু স্যামসন মুম্বইয়ের বিরপদ্ধে অর্ধশতরান করেছেন। হরিয়ানার প্রথম ম্যাচে ছয় উইকেট পাওয়া যুজবেন্দ্র চাহাল অবশ্য এদিন কোনও উইকেট পাননি।

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে শতরান অভিমন্যু, দেবদত্তের

মুম্বইয়ে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল বরোদা। ১৭টি চারের সাহায্যে ১৩৮ বলে ১৪১ রান করেন অভিমন্যু ঈশ্বরণ। অপর ওপেনার অভিষেক পোড়েল ৬৫ বলে ৫৯ রান করেছেন। অধিনায়ক সুদীপ ঘরামি ২ রানে আউট হন। অনুষ্টুপ মজুমদার ৪৭ বলে ৪১ রান করেন। প্রদীপ্ত প্রামাণিক ১৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। বাংলা ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তুলেছে।

শাহবাজ আহমেদ ৯, ঋত্ত্বিক রায়চৌধুরী ৮, করণ লাল ৩, আকাশ দীপ ২ রানে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন সক্ষম চৌধুরী। অতীত শেঠ ও অভিমন্যু সিং তিনটি করে উইকেট নিয়েছেন।

আমেদাবাদে উত্তরাখণ্ড টস জিতে ব্যাট করতে পাঠায় কর্নাটককে। অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল আজ ২ বলে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। আগের ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তিনি ১৫৭ রান করেছিলেন। দেবদত্ত পাড়িক্কল ওই ম্যাচে ৭১ রানে অপরাজিত ছিলেন। আজ ১৩টি চার ও ৫টি ছয়ের সাহায্যে তিনি করেন ১২২ বলে ১১৭। কর্নাটক তোলে ৬ উইকেটে ২৮৫।

আলুরে টস জিতে কেরলকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। কেরল ৪৯.১ ওভারে ২৩১ রানে অল আউট হয়ে গিয়েছে। তিনে নেমে চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে সঞ্জু স্যামসন করেন ৮৩ বলে ৫৫। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৩৪ বলে ১০৪ রান করেন সচিন বেবি। মোহিত অবস্থি চারটি ও তুষার দেশপাণ্ডে নেন তিন উইকেট।

থানেতে গোয়ার বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে তামিলনাড়ু তুলেছে ৮ উইকেটে ২৯৬। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে বি সাই সুদর্শন ১৪৪ বলে ১২৫ রান করেন। অর্জুন তেন্ডুলকর ২টি মেডেন-সহ ১০ ওভারে ৭০ রান খরচ করে সুদর্শন-সহ দুই ব্য়াটারকে সাজঘরে ফেরত পাঠান। আমেদাবাদে হরিয়ানা টস জিতে ফিল্ডিং নেয়। বিহার ৩০.৪ ওভারে ১১২ রানে শেষ। হর্ষল প্যাটেল ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৪ উইকেট পান। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ১৩ রান দিয়ে উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+