Vijay Hazare Trophy: আইপিএল নিলামে অবিক্রিত, বিজয় হাজারেতে দ্রুততম শতরান করে রেকর্ড আনমোলপ্রীতের

আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন, কিন্তু বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে নয়া রেকর্ড সৃষ্টি করলেন পাঞ্জাবের আনমোলপ্রীত সিং। ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম শতরান করে ফেললেন পাঞ্জাবের এই ব্যাটার।

বিজয় হাজরে ট্রফিতে পাঞ্জাবের জন্য ৪৫ বল থেকে ১১৫ রানের একটি অসামান্য ইনিংস খেলে নজর কাড়লেন আনমোলপ্রীত সিং। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে ৩৫ বলে মধ্যে শতরানটি পূর্ণ করেন, এটি ভারতীয়দের মধ্যে লিস্ট এ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি।

১২টি বাউন্ডারি এবং ৯টি বিশাল ছক্কা দিয়ে তিনি ২৫৫.৫ স্ট্রাইক রেট বজায় রেখে ১১৫ রানে অপরাজিত থাকেন পাঞ্জাবের এই ক্রিকেটার। এর আগে ইউসুফ পাঠান ২০১০ সালে বরোদার হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৪০ বলে শতরান করেছিলেন। এতদিন লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটাই ছিল দ্রুততম শতরান। শনিবার এই রেকর্ড ভেঙে দিলেন আনমোলপ্রীত সিং।

আনমোলপ্রীত সিং একইসঙ্গে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে আছেন লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের নিরিখে। ১ নম্বরে আছে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগগ্রুক। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার হয়ে ২৯ বলে শতরান করেন তিনি। এবি ডিভিলিয়ার্স ৩১ বলে শতরান করেন।

উল্লেখ্য বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৬৪ রানেই অল আউট হয়ে যায় অরুণাচলপ্রদেশ। এররপর পাঞ্জাবের হয়ে ইনিংস ওপেন করেন অভিষেক শর্মা এবং প্রভসিমন সিং। তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছন্দে খেলতে থাকেন আনমোলপ্রীত সিং। শেষ পর্যন্ত দ্রুততম শতরান করে রেকর্ড সৃষ্টি করলেন।

আনমোলপ্রীত সিং এর আগে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। কিন্তু গত মাসে আইপিএলের মেগা নিলামে অবিক্রিতই থেকে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+