মিলিয়ন ডলার ক্রিকেটেই গলল বরফ, কাছিকাছি ভারতীয় দুই নক্ষত্র

পঞ্জাবের জয় বা চেন্নাইয়ের হার- সব কিছুকে ছাপিয়ে রবিবারের ম্যাচের একটি চিত্রই এখন শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চোট পাওয়ায় ধোনিকে দেখে এগিয়ে এসে তাঁর মাথার উপর হাত রাখেন যুবরাজ সিং।

ক্রিকেট সার্কিটে এমএস ধোনি এবং যুবরাজ সিং-এর মধ্যে কেমন সম্পর্ক তা অজানা নয় ক্রিকেটপ্রেমীদের কাছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে ধোনির যে সাফল্য, তার অন্যতম কাণ্ডারী যুবরাজ। ২০১১-র একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।

মিলিয়ন ডলার ক্রিকেটেই গলল বরফ, কাছিকাছি ভারতীয় দুই নক্ষত্র

এই দুই বন্ধুর সম্পর্ক তলাতানিতে ঠেকে যুবির বাবা যোগরাজ সিং-এর একাধিক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। ক্রমশই যুবি ও মাহির বাড়তে থাকে দূরত্ব। কিন্তু সেই তিক্ততা যে বর্তমানে অতীত, তার প্রমাণ পাওয়া গেল রবিবার কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংস-এর ম্যাচে। পঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইকে মরসুমের প্রথম হারের মুখ দেখতে হলেও, কোমড়ে চোট নিয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৪৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেন ধোনি।

Some old bromance at MOHALI between @YUVSTRONG12 & @msdhoni #VIVOIPL #KXIPvCSK pic.twitter.com/X149FXABAi
— IndianPremierLeague (@IPL) April 15, 2018

পঞ্জাবের জয় বা চেন্নাইয়ের হার- সব কিছুকে ছাপিয়ে রবিবারের ম্যাচের একটি চিত্রই এখন শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার চেন্নাইয়ের ইনিংসের মাঝে ধোনি পুরনো চোটের জায়গায় ব্যাথা অনুভব করলে মাঠের মধ্যেই ফিজিও-কে ডাকতে হয়। মাঠের মধ্যেই ধোনির চিকিৎসা চলে। এই সময় ধোনির কাছে এসে তাঁর মাথায় হাত রাখেন যুবরাজ। দু'জনের পুরনো ভ্রাতৃত্ববোধকেই ফের এক বার মনে করিয়ে দেন 'পঞ্জাব কি পুত্তর'। ঘটনাটির ভিডিও টুইটে প্রকাশ হওয়ার পরই তা ছড়িয়ে পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+