(ভিডিও) ভারত জেতায় খোলামেলা নাচ পাক মডেল কান্দিজ বালোচের
নয়াদিল্লি, ২১ মার্চ : টি২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে পাকিস্তান জিতলে 'স্ট্রিপ ডান্স' করবেন বলে কথা দিয়েছিলেন বিতর্কিত পাক মডেল কান্দিল বালোচ। পাকিস্তান হারায় সেই সুযোগ তিনি পাননি। কিন্তু তাতে কি? তাই বলে ভক্তদের একেবারে নিরাশ করেননি এই পাক মডেল।
ভারত জেতায় বিকিনি পরে নেচে তার ভিডিও তুলে তা প্রকাশ্যে এনেছেন কান্দিল বালোচ। যা নিয়ে ফের একবার হইচই শুরু হয়েছে। এটা ফের একটা প্রচারে আসার চেষ্টা বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

কিন্তু তাতে দমে যাওয়ার পাত্রী নন কান্দিল বালোচ। ভিডিওতে দেখা যাচ্ছে, ভক্তদের আবদার মেনে বিকিনি পরে নাচছেন তিনি। এই ভিডিও দুই দেশে তাঁর ভক্তদের জন্য তাঁর উপহার বলে দাবি করেছেন এই পাক মডেল।
প্রসঙ্গত, পাকিস্তান হারার পরে একটি ভিডিও প্রকাশ করেছিলেন কান্দিল, যেখানে তিনি ক্যামেরার সামনে কেঁদে ভাসিয়েছিলেন। কারণ ভারতকে হারাবে পাকিস্তান, এমনটাই আশা করেছিলেন তিনি। কিন্তু তা না হওয়ায় দৃশ্যতই ভেঙে পড়তে দেখা যায় কান্দিলকে।
এবারের ভিডিওটি কান্দিল তাঁর ফেসবুক পেজে আপলোড করেছেন। এর আগের ভিডিওগুলিও ফেসবুকের মাধ্যমেই জনসমক্ষে এনেছেন তিনি।
প্রসঙ্গত, আর এক বিতর্কিত পাক মডেল আরশি খানও টুইট করে জানিয়েছিলেন, ভারত জিতলে তিনি নিজের শরীরের পিছনের অংশ সবার সামনে উন্মুক্ত করবেন। আর যদি পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি ইডেন ম্যাচে শতরান করেন, তাহলে নিজের শরীরের সামনের অংশ উন্মুক্ত করে সকলের সামনে ধরা দেবেন। যদিও এর কোনওটাই তিনি করেননি।












Click it and Unblock the Notifications