ভিডিও: নো বল বা ফ্রি হিটে ছক্কা নয়, এক বলেই এল সাত রান, প্রতিপক্ষ বাংলাদেশ হলে অসম্ভব নয় কিছুই

এক বলে সাত রান হওয়াটা আধুনিক ক্রিকেটে একেবারেই বড় ব্যাপার নয়। নো বল হলে পাওয়া ফ্রি-হিটের বলে ওভার বাউন্ডারি হাঁকালেই চলে আসে সাত রান। কিন্তু আপনা'কে যদি বলা হয় নো বল বা ওভার বাউন্ডারি ছাড়াই এক বলে ছয় রান পেয়েছে একটি দল তা হলে বিশ্বাস হবে তো! খাতায় কলমে যে কোনও হিসেব লাগিয়ে নিন, একটি উপায় ছাড়া কোনও ভাবেই এটা সম্ভব নয়। রবিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন প্রায় অসম্ভব এই ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

ভিডিও: নো বল বা ফ্রি হিটে ছক্কা নয়, এক বলেই এল সাত রান, প্রতিপক্ষ বাংলাদেশ হলে অসম্ভব নয় কিছুই

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন তখন ব্যাটিং করছে নিউজিল্যান্ড। ২৬তম ওভারে বোলিং করছেন ইবাদাত হোসেন। ওভারের শেষ বল ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা লিটন দাসের দিকে ক্যাচ তুলে দেন উইল ইয়ং। লিটন দাস তার বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচটা ধরার চেষ্টা করলেও বল তাঁর হাত ফসকে চলে যায় ফাইন লেগের দিকে। ক্যাচ মিস করায় এবং দ্রুত গতিতে বল ফাইন লেগের দিকে এগিয়ে যাওয়ায় দৌড়ে ৩ রান নিয়ে পূর্ণ করেন ইয়ং এবং টম লাথাম। দ্রুত গতিতে ধাবিত বল বাউন্ডারি লাইনের একটু আগে ধরে তা উইকেটরক্ষকের দিকে পাঠান তাসকিন আহমেদ। উইকেটরক্ষক নুরুন হাসান বলটি পাওয়া মাত্রই ইয়ং'কে রান আউট করার লক্ষ্যে তা নন স্ট্রাইকার এন্ডে ছুঁড়ে দেন। নুরুলের আকস্মিক এই থ্রো-এর জন্য তৈরি ছিলেন না ইবাদাত। তাঁর পাশে থাকা বাংলাদেশের অপর এক ক্রিকেটারও সেই বল ঠিক মতো কভার করতে পারেননি। নরুলের থেকে চকিতে আসা সেই বল ওই বাংলাদেশি ফিল্ডার আটকাতে না পারায় সোজা বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে থামে সেটি। ইবাদাত দ্রুত বলের দিকে ছুটলেও সীমানা টপকানোর আগে সেই বলের গতি রোধ করতে পারেননি তিনি।

ফলে ওভার বাউন্ডারির চার রান এবং উইকেটের মাঝে দৌড়ে তিন রান নিয়ে এক বলে সাত রান তোলে নিউজিল্যান্ড। যেই বলে নিশ্চিত উইকেট লেখা ছিল, স্রেফ একটা মিস ফিল্ডিং-এর কারণে সেই বল থেকেই এল ৭ রান।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। টম লাথামের অধিনায়কোচিত ইনিংসের সৌজন্যে নিউজিল্যান্ডের রান ৩৪৯/১। ক্রিজে রয়েছেন টম লাথাম (১৮৬*) এবং ডেভন কনওয়ে (৯৯*)। ৫৪ রানে প্যাভিলিয়নে ফিরেছেন উইল ইয়ং। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শরিফুল ইসলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+