Ranji Trophy: খেতাব জয়ের স্বপ্ন অধরাই থাকল কেরলের, রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন বিদর্ভ

রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল বিদর্ভ। জামঠার ভিসিএ স্টেডিয়ামে কেরলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ড্র করলেও প্রথম ইনিংসে লিড পাওয়ার সৌজন্যে চ্যাম্পিয়ন হল বিদর্ভ। প্রথমবার ফাইনালে উঠে ট্রফি জিততে পারল না কেরল। এক কদম দূরেই তাদের থামতে হল।

চতুর্থ দিনের শেষেই চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে পৌঁছে গিয়েছিল বিদর্ভ। শেষ দিনে খেতাব নিশ্চিত করে ফেলল বিদর্ভ। ফাইনালে টস জেতে কেরল। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বিদর্ভ প্রথম ইনিংসে ৩৭৯ রান সংগ্রহ করে। দানিশ মালেওয়ার ১৫৩ রান করেন। করুণ নায়ার করেন ৮৬ রান। প্রথম ইনিংসে ভালো রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখে বিদর্ভ।

Ranji Trophy

এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪২ রানেই অল আউট হয়ে যায় কেরল। প্রথম ইনিংসে লিড পাওয়ায় খেতাব জয়ের দিকে অনেকটাই এগিয়ে যায় বিদর্ভ। কেরলের হয়ে শতরান হাতছাড়া করেন অধিনায়ক সচিন বেবি। তিনি ৯৮ রানে আউট হন। ৭৮ রান করেন অদিত্য সারওয়াটে।বিদর্ভের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন হর্ষ দুবে, দর্শন নালকান্ডে ও পার্থ রেখাড়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জমাট ব্যাটিং করতে শুরু করে বিদর্ভ। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত চার উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছিল বিদর্ভ। ফলে পঞ্চম দিনের বাকিটা সময় ক্রিজে কাটিয়ে দিতে পারলেই খেতাব জয় নিশ্চিত ছিল। সেটাই করলেন বিদর্ভের ব্যাটাররা।

বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৭৫ রান করার পর ব্যাট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া মাত্রই ম্যাচ ড্র ঘোষিত হয়। তাই দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচের পঞ্চম তথা শেষ দিনের খেলায় সমাপ্তি হয়। প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে চ্যাম্পিয় হল বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে বিদর্ভের হয়ে করুণ নায়ার ১৩৫ রান করেন।করুণ কেরিয়ারের ১১৪তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন। ১৮৩টি ইনিংসে তাঁর রানের পাশে ২৩টি শতরান, ৩৫টি অর্ধশতরান। ৭৩ রান করেন দানিশ মালেওয়ার।

বিদর্ভের খেতাব জয়ের অন্যতম নায়ক করুণ নায়ার। গোটা মরশুম ধরেই তিনি ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। ৯টি শতরান করেছেন। গত আট বছরে এই নিয়ে তিন বার ভারতসেরা হল বিদর্ভ।এর আগে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সালে রঞ্জি ট্রফি জিতেছিল বিদর্ভ। বিসিসিআই সভাপতি রজার বিনি জয়ী বিদর্ভ দলের হাতে ট্রফি তুলে দেন। ঘরের মাঠে রঞ্জি চ্যাম্পিয়ন হল বিদর্ভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+