বিরাটের শততম টেস্ট নিয়ে ভারতের পরিকল্পনা খোলসা করলেন বুমরাহ, অশ্বিন কি থাকবেন প্রথম একাদশে?

মোহালিতে শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দুই টেস্টের সিরিজের প্রথমটি আবার বিরাট কোহলির শততম টেস্ট। সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহর কথায় স্পষ্ট, জয় ছিনিয়ে নিয়েই মাইলস্টোন টেস্টে বিরাটকে সেরা উপহার দিতে চাইছে ভারতীয় দল। বিরাটের শততম টেস্টে মোহালির পিসিএ স্টেডিয়াম দর্শকশূন্য রাখা নিয়ে চলা বিতর্ক এড়িয়ে দিয়েছেন জসপ্রীত।

অনুশীলনে বিরাট

অনুশীলনে বিরাট

ভারতীয় দলের অনুশীলনে বিশেষ নজর ছিল বিরাট কোহলির দিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিক ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক সিরিজে প্রাক্তন ভারত অধিনায়ক বিশ্রামে ছিলেন। শততম টেস্ট স্মরণীয় করে রাখতে প্রত্যয়ী বিরাট। নেটেও তাঁকে দেখা গিয়েছে চেনা ছন্দে। ২০১৯ সালের নভেম্বরের পর বিরাটের ব্যাটে ফের শতরান আসে কিনা তার উত্তর মিলবে মোহালিতেই।

কোহলিকে নিয়ে জসপ্রীত

ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরাহর টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বিরাট কোহলির অধিনায়কত্বে। কিং কোহলির শততম টেস্টের আগে দলের এক নম্বর বোলার বলেন, একজন ক্রিকেটারের কাছে এটা সব সময়ই এক বিশেষ কৃতিত্বের। কঠোর পরিশ্রম, ডেডিকেশনের ফলেই এটা সম্ভব হচ্ছে। দেশের হয়ে শততম টেস্ট খেলা বিশাল ব্যাপার। ভারতের সাফল্যে বিরাট নিজে অবদান রেখেছেন এবং আগামী দিনেও রাখবেন। এক কথায়, শততম টেস্ট বিরাটের মুকুটে নতুন পালক। বিরাটের জন্য শুভেচ্ছা জানিয়ে বুমরাহ বলেন, বিরাট শততম টেস্টে নামবেন এটা একটা বিশাল, বিশাল দিন। তাঁর বিগ ম্যাচে একইসঙ্গে আমাদের ফোকাস থাকবে সিরিজের দিকেও।

দর্শকশূন্য মোহালি

দর্শকশূন্য মোহালি

মোহালিতে বিরাট কোহলির শততম টেস্ট দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে বলে হতাশ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ দর্শকরা। অনেকে বিসিসিআইকে এই সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তুলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এই বিতর্ক থেকে দূরেই রইলেন জসপ্রীত। দর্শকশূন্য মোহালি নিয়ে প্রশ্নের উত্তরে বুমরাহর উত্তর, আমরা মানসিকভাবে সেই বিষয়েই ফোকাস রাখছি যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। দর্শক থাকলে সেটা ভালোই, ক্রিকেটাররা আরও বেশি এনার্জি পান। কিন্তু দর্শক থাকা বা না থাকার বিষয়টি আমাদের হাতে বা নিয়ন্ত্রণে নেই। কারণ, আমরা নিয়ম তৈরি করি না। এনার্জি ঠিক রেখে সঠিকভাবে টেস্টের জন্য নিজেদের প্রস্তুত রাখাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। দর্শক না থাকলেও এনার্জি বাড়ানোর কৌশল আমরা জানি।

অশ্বিনকে নিয়ে

অশ্বিনকে নিয়ে

রবিচন্দ্রন অশ্বিন ফিট থাকলে মোহালি টেস্ট খেলবেন বলে আগেই জানানো হয়েছিল। অশ্বিন দিন দশেক আগেই মোহালি পৌঁছে গিয়েছেন। ভারতীয় দলের প্র্যাকটিসেও তাঁকে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে। অশ্বিনের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে বুমরাহ বলেন, অশ্বিনকে দেখে স্বাভাবিক ছন্দেই আছেন বলে মনে হচ্ছে। কোনও সমস্যা নেই। অনুশীলনে সব কিছুই করছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব কিছুই। আশা করি তাঁর খেলতে কোনও অসুবিধা হবে না। অশ্বিন খেললে এই সিরিজেই উইকেট-প্রাপ্তির নিরিখে টপকে যেতে পারেন কপিল দেবকে। তাঁর রয়েছে ৪৩০টি টেস্ট উইকেট, কপিলের ৪৩৪টি।

নতুন শুরু

রোহিত শর্মার টেস্ট অধিনায়ক হিসেবে নয়া ইনিংসে ভারতীয় দলেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে নেই। তাঁদের জায়গা নিতে নিতে মিডল অর্ডারে প্রস্তুত শুভমান গিল, হনুমা বিহারীর মতো ক্রিকেটাররা। ভারতের প্রথম একাদশের দিকেও তাই থাকছে সকলের নজর।

(ছবি- বিসিসিআই টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+