Vijay Hazare Trophy: যশস্বীর রেকর্ড ভেঙে ১৮১ আয়ুষের, সর্বকনিষ্ঠ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে ঈর্ষণীয় কীর্তি
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে যশস্বী জয়সওয়ালের থেকে ঈর্ষণীয় রেকর্ড ছিনিয়ে নিলেন আয়ুষ মাত্রে। মুম্বইয়ের ওপেনার মহাকীর্তি গড়লেন নাগাল্যান্ডের বিরুদ্ধে।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নাগাল্যান্ডকে ১৮৯ রানে হারিয়েছে শার্দুল ঠাকুর। যাবতীয় ফোকাস কেড়ে ম্যাচের সেরা হলেন আয়ুষ মাত্রে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল নাগাল্যান্ড। মুম্বই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৪০৩ রান। আয়ুষ মাত্রে ১৫টি চার ও ১১টি ছয়ের সাহায্যে ১১৭ বলে ১৮১ রান করেন। অধিনায়ক শার্দুল করেন ২৮ বলে ৭৩ রান করে অপরাজিত থাকলেন। ২টি চার, ৮টি ছয় হাঁকিয়ে।
অঙ্গকৃষ রঘুবংশী ৬৬ বলে ৫৬ রান করেন। দীপ বোরা নেন তিন উইকেট। জবাবে খেলতে নেমে নাগাল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৪ রানের বেশি যেতে পারেনি। সাতে নেমে জগদীশা সূচিত ৯৭ বলে ১০৪ রান করেন। শার্দুল ১টি মেডেন-সহ ৫ ওভারে ১৭ রান দিয়ে তিন উইতকেট নেন। রয়স্টন ডিয়াস ও সূর্যাংশ শেড়গে নেন ২টি করে উইকেট।
আয়ুষ আজ লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে প্রথমবার শতরান পূর্ণ করে দেড়শো রানও পার করলেন। আজ তাঁর বয়স ১৭ বছর ১৬৮ দিন। যার ফলে ভেঙে গেল পাঁচ বছর আগে যশস্বী জয়সওয়ালের রেকর্ড। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে ১৭ বছর ২৯১ দিনের মাথায় লিস্ট এ-তে দেড়শো রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন জয়সওয়াল। রবিন উথাপ্পার লেগেছিল ১৯ বছর ৬৩ দিন।
এদিন অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে ১৫৬ রানের পার্টনারশিপ গড়েন আয়ুষ। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র তিনে মুম্বই। পাঞ্জাব ও কর্ণাটকের রয়েছে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট করে। পাঞ্জাব এগিয়ে নেট রান রেটে।












Click it and Unblock the Notifications