প্রথম কিউয়ি খেলোয়াড় হিসেবে ৩০০ উইকেট ভেত্তোরির, সহজেই আফগান বধ নিউজিল্যান্ডের
নেপিয়ার, ৮ মার্চ : বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারাল নিউজিল্যান্ড। আর ইতিহাসে ঢুকে পড়লেন কিউয়ি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি। প্রথম কিউয়ি খেলোয়াড় হিসেবে একদিনের ম্যাচে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

এদিন নেপিয়ারে পুল এ-র ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাপুর জারদানরা। তবে নাজিবুল্লাহ জাদরানের ৫৬ ও সামিউল্লাহ শেনওয়ারির ৫৪ রান ছাড়া আর কেউ ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে ৪৭.৪ ওভারে ১৮৬ রানেই অল আউট হয়ে যায় আফগানরা। নিউজিল্যান্ডের পক্ষে ড্যানিয়েল ভেট্টরি ১৮ রান দিয়ে ৪টি উইকেট পান। ট্রেন্ট বোল্ট ৩৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে নেয় নিউজিল্যান্ড। মার্টিন গাপ্টিল ৫৭ ও ব্রেন্ডন ম্যাকালাম করেন ৪২ রান।
এদিনের ম্যান অব দ্য ম্যাচ ড্যানিয়েল ভেত্তোরি নিউজিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ২৯১ টি একদিনের ম্যাচ খেলেছেন।












Click it and Unblock the Notifications