লেজেন্ডস লিগ ক্রিকেট থেকে ছাঁটাই গিবস, সিদ্ধান্তের নেপথ্যে কি পাকিস্তান-প্রীতি?
লেজেন্ডস লিগ ক্রিকেটে ইতিমধ্যেই খেলার ব্যাপারে সম্মতি দিয়েছে ১০ দেশের ৮৫ জন ক্রিকেটার। আজ বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আয়োজকরা। তবে এই লিগে খেলতে দেখা যাবে না হার্শেল গিবস ও সনৎ জয়সূর্যকে। তবে গিবসের ছাঁটাই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

লেজেন্ডস লিগ ক্রিকেটের উদ্বোধন হবে ইডেনে। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবে সামাজিক কর্মসূচির জন্য আয়োজিত চ্যারিটি ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইন্ডিয়া মহারাজাসের মুখোমুখি হবে ইয়ন মর্গ্যানের ওয়ার্ল্ড জায়ান্টস। এই দলেই নাম ছিল হার্শেল গিবস ও সনৎ জয়সূর্যর। যদিও পরে আয়োজকরা জানিয়েছেন, এই দুই ক্রিকেটারের পরিবর্ত হিসেবে খেলবেন শেন ওয়াটসন ও ড্যানিয়েল ভেত্তোরি। উল্লেখ্য, এই ম্যাচের দল ঘোষণার পরই বিভিন্ন মহল থেকে আপত্তি জানানো হয়েছিল। বিতর্কিত কাশ্মীর প্রিমিয়ার লিগের কেউ যাতে এ দেশে না খেলতে পারেন সেই দাবি জোরালো হতে শুরু করে।
Dada @SGanguly99 is set to lead the India Maharajas against @Eoin16’s World Giants for the #LegendsLeagueCricket Special Match.
— Legends League Cricket (@llct20) August 12, 2022
Check out the full squad of the teams. Are you excited?@SGanguly99 @Eoin16 @RaviShastriOfc #BossLogonKaGame #AzadiKaAmritMahotsav pic.twitter.com/Jkt75wsNSo
তালিকায় প্রথমে নাম রেখেও বিতর্ক এড়াতেই গিবসকে ছাঁটাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন না, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার তথা ছয় ছক্কা মারার রেকর্ডধারী গিবস এর আগে অভিযোগ করেছিলেন, কাশ্মীর প্রিমিয়ার লিগকে সমর্থন করায় বিসিসিআইয়ের তরফে তাঁকে হুমকি দেওয়া হয়েছে এবং ভারতে কোনও ক্রিকেট খেলার অনুমতি তাঁকে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। বিতর্কিত কাশ্মীর প্রিমিয়ার লিগের হয়ে সওয়ালকারী গিবস তাঁর পাকিস্তান-প্রীতির কারণেই লেজেন্ডস লিগ ক্রিকেটের আসরে অংশ নিতে পারছেন না বলে অভিমত ওয়াকিবহাল মহলের।
Here go another 20 #Legends in the list bringing more excitement to the #BossLogonKaGame. Stay tuned for more updates.#LegendsLeagueCricket #LLCT20 #BossGame pic.twitter.com/LOzJ9WKfmT
— Legends League Cricket (@llct20) August 14, 2022
এদিকে, আসন্ন এলএলসিতে অংশ নিতে চলা বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আজ ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের মনবিন্দর বিসলা, অমিত ভাণ্ডারী, রজত ভাটিয়া, সুদীপ ত্যাগী, নিউজিল্যান্ডের ড্য়ানিয়েল ভেত্তোরি, শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডস, রিকার্ডো পাওয়েল, টিনো বেস্ট, ইংল্যান্ডের নিক কম্পটন, দিমিত্রি মাসকারেনহাস, সমিত প্যাটেল, রায়ান সাইডবটম, ফিল মাস্টার্ড, জেড ডার্নব্যাক, রিচার্ড লেভি, জিম্বাবোয়ের হ্যামিলটন মাসাকাদজা, দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডার, আয়ারল্যান্ডের জন মুনি, আফগানিস্তানের নওরোজ মঙ্গল। মোট ক্রিকেটারের সংখ্যা পৌঁছে যেতে পারে ১১০-এ। প্রতি দলের একাদশে চারজন করে ভারতীয় ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। এদিকে, ইডেনে যে বিশেষ ম্যাচটি হবে তার জন্য জিমে শরীরচর্চা শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুশীলন করছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক অশোক দিন্দা। প্র্যাকটিসের ছবি শেয়ার করেছেন এস শ্রীসন্থও।
Keep at it #bcci #love #cricket #LegendsLeagueCricket pic.twitter.com/kkVJbxo8KJ
— Sreesanth (@sreesanth36) August 12, 2022
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications