Robin Uthappa: ভারতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীন উথাপ্পা
ভারতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীন উথাপ্পা
ভারতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন রবীন উথাপ্পা। টুইট করে নিজের অবসরের কথা ঘোষণা করেন এই বর্ষীয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দীর্ঘ দিন ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক স্তরে খেলেছেন উথাপ্পা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

রবীন উথাপ্পার আন্তর্জাতিক কেরিয়ার:
কখনও ভারতীয় টেস্ট দলে সুযোগ না পেলেও নির্ধারিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে বহু ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন রবীন উথাপ্পা। ভারতের হয়ে মোট ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন রবীন। যার মধ্যে তিনি ওডিআই ম্যাচ খেলেছেন ৪৬টি এবং টি-২০ ম্যাচ খেলেছেন ১৩টি। দেশের হয়ে ৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ৯৩৪ পান করেছেন উথাপ্পা। ভারতের হয়ে ৬টি অর্ধ-শতরান রয়েছে তাঁর, উথাপ্পার সর্বোচ্চ ৮৬ রান। এক দিনের ক্রিকেটে উথাপ্পার অভিষেক হয় ২০০৬ সালে ইন্ডোরে ইংল্যান্ডের বিরুদ্ধে।টি-২০ ক্রিকেটে উথাপ্পা ভারতের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ২০০৭ সালে। ১৩টি টি-২০ ম্যাচে দেশের জার্সিতে রবীন উথাপ্পার সংগ্রহ ২৪৯ রান। এর মধ্যে রয়েছে একটি অর্ধ-শতরান। আন্তর্জাতিক টি-২০'তে রবীনের সর্বোচ্চ ৫০ রান।

ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০১৫ সালে:
৭ বছরের বেশি সময়ে ভারতীয় দলে ব্রাত্য থেকে গিয়েছেন রবীন উথাপ্পা। ২০১৫ সালের পর দল আর তাঁকে ডাকেনি। ভারতের হয়ে শেষ ম্যাচটি উথাপ্পা খেলেন ২০১৫ সালের ১৯ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে। এটি ছিল টি-২০ ম্যাচ। শেষ এক দিনের ম্যাচ ভারতের জার্সিতে উথাপ্পা খেলেছেন ২০১৫ সালের ১৪ জুলাই হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে।

উথাপ্পার আইপিএল কেরিয়ার:
আইপিএল-এ ২০৫টি ম্যাচ খেলেছেন রবীন উথাপ্পা। ২০৫ ম্যাচে তিনি তুলেছেন ৪৯৫২ রান। বিশ্বের শ্রেষ্ঠ ফ্র্যাঞ্চাইজি লিগে উথাপ্পা করেছেন ২৭টি অর্ধ-শতরান। আইপিএল-এ তাঁর সর্বোচ্চ রান ৮৮। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো দলে খেলেছেন তিনি।
|
অবসর ঘোষণা করে রবীন উথাপ্পার বার্তা:
যে কোনও ক্রীড়াবীদের কাছে তাঁর প্রিয় খেলাকে বিদায় জানানো কঠিন। কিন্তু একটা সময় আসে যেখানে কঠিন হলেও সিদ্ধান্ত নিতে হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে উথাপ্পা টুইটে আবেগঘন বার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "সব ভাল জিনিসেরই শেষ আছে। সকলের প্রতি কৃতিজ্ঞতা জানিয়ে আমি বলতে চাই ভারতে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি। আমার দেশ এবং রাজ্য কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। কুড়ি বছর ধরে আমার ক্রিকেট জীবনে অনেক ওঠা-পড়া দেখেছি। তবে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি মানুষ হিসাবে অনেক উন্নতি করেছি।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications