Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Venkatesh Prasad: কংগ্রেসকে কটাক্ষ করে মোদী-শাহ বন্দনা, পদ্ম শিবিরের নাম লেখাচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী?

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ছিল লোকসভা ভোটের আগে কার্যত সেমিফাইনাল। রবিবার চার রাজ্যের ভোটের ফল প্রকাশ্যে আসেতই চওড়া হাসি গেরুয়া শিবিরের মুখে। তেলেঙ্গানা বাদ দিলেই বাকি তিন রাজ্যেই গেরুয়া ঝড় উঠেছে। যা লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন জোগাবে পদ্ম শিবিরকে। বিজেপির এই জয়ের দিনেই কংগ্রেসকে বিধলেন প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ। নিজের সোশ্যাল সাইটে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন

প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ সাম্প্রতিক বিধানসভা নির্বাচন সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন। ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনের 'সনাতন ধর্ম' বিতর্কের জন্য কংগ্রেস দলের দুর্বল পারফরম্যান্সকে দায়ী করেছেন প্রাক্তন ভারতীয় পেসার বিজেপির ব্যাপক জয়ের প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের প্রশংসা করেছেন।

Venkatesh Prasad

আগামী বছর লোকসভা, এরআগে দিল্লি থেকে বিজেপি প্রার্থী করেছিল গৌতম গম্ভীরকে, তিনি জয়ী হয়ে সংসদেও পৌঁছে যান। এবার কী ভোটের আগে পদ্মশিবিরে নাম লেখাতে চলেছে আরও এক ভারতীয় দলের প্রাক্তনী। ভোটের ফলাফলের দিন প্রসাদের পোস্ট কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তিনি শুধু বিজেপির জয়ের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদই জানাননি। একইসঙ্গে বিজেপি নেতাদের মতোই সনাতন হিন্দু ধর্মের প্রসঙ্গ টেনে কার্যত বিধেঁছেন কংগ্রেস সহ বিরোধীদের।

ভেঙ্কটেশ প্রসাদ কংগ্রেস এবং তার সঙ্গীদের হতাশাজনক ফলাফলের পরিপ্রেক্ষিতে খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন । তিনি কংগ্রেসের নির্বাচনী ধাক্কার সঙ্গে উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন । প্রসাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই তুিলে ধরেছেন নিজের মন কি বাত।

প্রসাদ লিখেছেন, সনাতন ধর্মের প্রতি অব্যবহার করলে তার ফলাফল হতে বাধ্য। বিপুল বিজয়ের জন্য বিজেপিকে অনেক অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিস্ময়কর নেতৃত্বের আরও একটি সাফল্য এটি। দারুণ কাজ করেছেন বিজেপির নীচুতলার কর্মী এবং সমর্থকরা।'


নির্বাচনী ফল ঘোষণার দিনে প্রসাদের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনে প্রসাদ পদ্ম শিবিরে নাম লেখালে অবাক হওয়ার কিছু থাকূবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+