ঈশান কিষানকে প্রথম একদিনের ম্যাচে দলে না রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা
ঈশান কিষানকে প্রথম একদিনের ম্যাচে দলে না রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা
মঙ্গলবার অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হবে না ঈশান কিষানকে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এই দিকেই ইঙ্গিত করেছেন অধিনায়ক রোহিত শর্মা। কেরিয়ারের সেরা ফর্মে থেকে ঈশান কিষানকে দল থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট গ্রহণ করেছে তা একেবারেই মেনে নিতে পারছেন না ভেঙ্কটেশ প্রসাদ।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরান করে নজির স্থাপন করেছে ঈশান কিষান। এই শতরানের পর রোহিত শর্মা আদর্শ ওপেনিং পার্টনার হিসেবে ঝাড়খণ্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দেখা শুরু করেন অনেকেই। কিন্তু যখন রোহিত জানান তাঁর সঙ্গে ওপেন করতে নামবেন শুভমন গিল তখন পরিষ্কার হয়ে যায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায় অন্য রকম পরিকল্পনা ঘুরছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেছিলেন, "এটা দুর্ভাগ্যজনক যে আমরা ঈশানকে খেলাতে পারছি না কিন্তু বিগত ৮-৯ মাসে কী ভাবে ওডিআই ক্রিকেটে আমরা খেলেছি বা কেমন গিয়েছে খেলোয়াড়দের জন্য সেই দিকে লক্ষ্য করা হয় তা হলে আমার মনে হয় গিলকে ধরে রাখা উচিৎ এবং ওকে খেলে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিৎ। ওই পজিশনে অত্যন্ত ভাল পারফর্ম করেছে ও। অবশ্যই আমরা ঈশানকে খেলাবো, সামনে আরও অনেক ম্যাচ রয়েছে।"
Think fair would have been to give chance to a man who scored a double hundred in India’s last ODI, and in a series where India lost two games and the series.
— Venkatesh Prasad (@venkateshprasad) January 9, 2023
Have all the time in the world for Gill, but no way you drop a player for scoring a double ton. https://t.co/LbzKKH8ynw
ভেঙ্কটেশ প্রসাদ নিজের অসন্তোষ না আড়াল করে টুইটারে লিখেছেন, "ঠিক মতো ভাবা হলে যে শেষ ওডিআই ম্যাচে ভারতের হয়ে দ্বি-শতরান করেছে তাঁকে সুযোগ দেওয়া হতো, এবং সেই সিরিজে যেখানে ভারত দুইটি ম্যাচ এবং সিরিজ হেরে গিয়েছে। অবশ্যই গিলের পাশে রয়েছে সব সময়ে, কিন্তু কোনও ভাবেই দ্বি-শতরান করা এক জন ক্রিকেটারকে আপনি ড্রপ করতে পারেন না। গিলকে যদি খেলাতেই হয় তা হলে তাঁকে ৩ নম্বরে ব্যাটিং করতে পাঠাও এবং কে এল রাহুলের পরিবর্তে ঈশানকে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে দাও। নির্ধারিত ওভারের ক্রিকেটের আমাদের ভাল মতো পারফর্ম করতে না পারার পিছনে কারণ রয়েছে। প্রতিনিয়ত পরিবর্তন করা হচ্ছে দলে এবং যে ভাল পারফর্ম করছে এবং এক্স ফ্যাক্টর তাঁকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং মধ্যমানের ক্রিকেটারকে ধরে রাখা হচ্ছে।"
শুধু ভেঙ্কটেশ প্রসাদই নন, প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কইফও খুশি হননি ঈশান কিষান দল থেকে বাদ পড়ায়। ঈশানের পাশাপাশি দলে রাখা হয়নি সূর্যকুমার যাদবকেও। প্রথম ওডিআই ম্যাচে সূর্যকুমার না থাকায় হতাশ হয়েছে কৃষ্ণমাচারি শ্রীকান্ত।












Click it and Unblock the Notifications