IPL:দিল্লির বিরুদ্ধে লক্ষ্য কত রান? জানিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচে হার। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরে রয়েছে নাইট ব্রিগেড। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের সন্ধ্যায় লিগের লাস্ট বয় দিল্লি ক্যাপিটালসদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর।

নাইট শিবিরে হারের হতাশার মধ্যেও আশার আলো একজনই তিনি সেঞ্চুরিয়ান ভেঙ্কটেশ আইয়ার। মুম্বইয়ের বিরুদ্ধে দল হারলেও সেঞ্চুরি করেন মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান। ১৫ বছর পর কোনও কেকেআর ব্যাটসম্যান আইপিএলের মঞ্চে শতরান করলেন।

ভেঙ্কটেশ

বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে ভেঙ্কির ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন নাইট ভক্তরা। ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে ভেঙ্কটেশের মুখে শুধুই টিম গেমের কথা। কেকেআর তারকা ব্যাটসম্যান বলেন,'শেষ ম্যাচ কী করেছি সেটা অতীত। আগামী ম্যাচেও বড় রান করতে হবে এবং আরও ভালো খেলতে হবে এবং দলের প্রয়োজন অনুযায়ী পারফর্ম করতে হবে।'

আইপিএলে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করলেও ইমম্প্যাক্ট প্লেয়ারের সৌজন্যে এবার ফিল্ডিং করার সুযোগ মিলছে না ভেঙ্কির। ফলে ম্যাচের একটা অর্ধ প্রায় ডাগ আউটে বসেই কাটাতে হচ্ছে তাঁকে। নাইট তারকা ব্যাটসম্যানের যদিও এই নিয়ে কোনও আক্ষেপ নেই।

ভেঙ্কটেশ

আইয়ারের স্পষ্ট জবাব,'প্রতিটি আইপিএল দলের থিঙ্ক ট্যাঙ্ক যথেষ্ট অভিজ্ঞ। তাঁরা তাদের ইমম্প্যাক্ট প্লেয়ারকে কিভাবে ব্যবহার করবে সেটা ম্যাচের রণকৌশল অনুযায়ী নির্ধারিত হয়। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফলাফলই শেষ কথা বলে।'একই সঙ্গে ইমম্প্যাক্ট প্লেয়ার প্রসঙ্গে ভেঙ্কটেশ বলেন, 'এই নিয়মের ফলে দলের ৬ নম্বর বোলারও বল করার সুযোগ পাচ্ছেন এবং দলগুলি আরও বেশি অলরাউন্ডারদের ব্যবহার করতে পারছে।'

চোট আঘাতে সমস্যা তাঁকে বেশ কয়েক মাস ধরে ভুগিয়ে ছিল। সেই পরিস্থিতিতে আইপিএল খেলা একটা সময় ছিল তাঁর কাছে কঠিন ব্যাপার। কিন্তু সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। শুধু ব্যাট করা নয় তিনি যে বোলিং বা ফিল্ডিং করার জন্য প্রস্তুত সে কথাও স্পষ্ট জানিয়ে রাখলেন নাইট ব্যাটসম্যান।

ভেঙ্কটেশ

ভেঙ্কি বলেন, 'আমি বল ও ফিল্ডিং করার জন্যও ১০০ শতাংশ তৈরি আছি। এনসিএ আমাকে পুরো ম্যাচ খেলার জন্য ফিট সার্টিফিকেট দিয়েছে। তাই আমি পুরো ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি।'

প্রতিপক্ষ দিল্লি এখ‌নও একটা ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি। বৃহস্পতিবার ঘরের মাঠে তারা নাইটদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া থাকবে। অন্যদিকে হারের হ্যাটট্রিক এড়ানোই লক্ষ্য কেকেআর শিবিরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+