Venkatesh Iyer: অলরাউন্ডার হিসাবে আদর্শ কে? জানিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার
আইপিএলের মঞ্চে নজর কেড়ে ভারতীয় দলে ঢুকে পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্ত গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়ে সমস্যার মধ্যে পড়েন মধ্যপ্রদেশের অলরাউন্ডার। কিন্তু হার্দিক পান্ডিয়াকে সামনে রেখেই প্রত্যাবর্তনে মরিয়া ভেঙ্কটেশ।
গত মরসুমে সৈয়দ মুস্তাক আলিতে দারুণ ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আবার যখন ভারতীয় আলোচনায় ফিরেছিলেন, তখনই সিঁড়ি থেকে চোট পেয়ে যান। দীর্ঘ চোটের পর্ব পার করে আইপিএলে ব্যাট হাতে রানে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার।

এর উত্তরে কেকেআর তারকা বলেন, 'নিজেকে সম্পূর্ণ অল রাউন্ডার হিসাবে তৈরি রাখি, যাতে দলের প্রয়োজনে সবক্ষেত্রেই অবদান রাখতে পারি। ওপেনিং থেকে মিডল অর্ডার হোক বা ফিনিশার সব জায়গার নিজেকে ব্যাট করার জন্য প্রস্তুত রাখি। একইসঙ্গে বল হাতে চেষ্টা করি দলকে সাফল্য দেওয়ার। আমি হার্দিক পাণ্ডিয়ার মতো সম্পূর্ণ অল রাউন্ডার হতে চাই।'

কেকেআরে মর্গ্যান-শ্রেয়স এবং এবার নীতীশ রানার নেতৃত্বে খেলেছেন। কার নেতৃত্ব কেমন? এই প্রসঙ্গে ভেঙ্কটেশ আইয়ার বলেন, 'মর্গ্যান আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে। ফলে মর্গ্যান সম্পূর্ণই আলাদা। রানা প্রথমবার নেতৃত্ব দিল। ও দারুন টিম ম্যান। সবার কাছে গ্রহণযোগ্য, সবাই ওকে ভালোবাসে।'
২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বাকাপে ভারতীয় দলে প্রত্যাবর্তন করার প্রসঙ্গে ভেঙ্কটেশ বলেন, 'আমি এখনই কিছু ভাবছি না। আগে ২০০ শতাশং ফিট হই। পুরো মাত্রায় বোলিং শুরু করি। আমি খুব দূরের বিষয় নিয়ে ভাবি না, প্রতিদিন পরিকল্পনা করে চলি।'

কেকেআর দলে খেলার প্রসঙ্গে আইয়ার বলেন, আমি সব সময়ই নাইট রাইডার্সে খেলতে ভালোবাসি, এখানকার পরিবেশ এবং টিম ম্যানেজমেন্ট খুব ভালো। শেষ কয়েক বছর এই দলে খেলতে পেরে আমি আনন্দিত।












Click it and Unblock the Notifications