Sehwag's Son: বিজয় মার্চেন্ট ট্রফিতে চমক শেহওয়াগ-পুত্র বেদান্তর, দাদা আর্যবীরের চেয়ে কোনও অংশে কম নয়

Sehwag's Son: বীরেন্দ্র শেহওয়াগের ছোট ছেলে এবার নজর কাড়ল বিজয় মার্চেন্ট ট্রফিতে। অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টে শেহওয়াগ-পুত্র বেদান্ত খেলছে দিল্লির হয়ে।

শিমোগায় দিল্লির খেলা চলছে পাঞ্জাবের বিরুদ্ধে। দাদা আর্যবীর যেমন বীরুর মতো ওপেনার, বেদান্ত অফ-স্পিনার।

Sehwag s Son -

রাহুল দ্রাবিড়ের দুই পুত্র যেমন চুটিয়ে ক্রিকেট খেলছেন, বীরুর ছেলেদেরও ভবিষ্যতে বাবার মতো ভারতীয় দলের জার্সি পরা লক্ষ্য। দিল্লির বিরুদ্ধে পাঞ্জাব বিজয় মার্চেন্ট ট্রফির ম্যাচে ৪৬৯ রান তুলেছে। যদিও গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলি তুলে নিয়েছে বেদান্ত।

পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙে বেদান্তর বলেই। ৯০ রান করা আদ্বিক সিংয়ের উইকেট তুলে নিয়ে। এরপর অরবিন্দ সিংকে ব্যক্তিগত ৫৬ রানে সাজঘরে ফেরায় বীরু-পুত্র। গুরসিমরণ সিং চার জন্য দ্বিশতরান পায়নি, বেদান্তর তৃতীয় শিকার হয়ে। এরপর সাক্ষেয়র উইকেটও পায় বেদান্ত।

বেদান্ত ৪০ ওভার বল করেছে। তার মধ্যে ১০টি মেডেন। ১৪০ রান খরচ করে তার ঝুলিতে চারটি উইকেট। ডট বলের সংখ্যা ১৭৮টি। বলে যেমন নিয়ন্ত্রণ রয়েছে, তেমনই লম্বা স্পেল করতে কোনও সমস্যা হয়নি বেদান্তর। ৯৭ রান দিয়ে প্রিন্স মিশ্র চার উইকেট নিলেও দিল্লিকে লড়াইয়ে রেখেছে গুরুত্বপূর্ণ সময়ে বারবার বেদান্তর ব্রেক থ্রু।

কিছুদিন আগেই বীরুর বড় ছেলে আর্যবীর দিল্লির অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স উপহার দেন। তাঁর ব্যাটিং স্টাইলে বীরুর ছাপ লক্ষ্য করা যায়। আগ্রাসী ব্যাটিং করে ১৭ বছরের আর্যবীর কোচবিহার ট্রফিতে ২৯৭ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন। তারপরই বিজয় মার্চেন্ট ট্রফিতে ভাই বেদান্তর প্রশংসনীয় বোলিং। ভারতীয় ক্রিকেটে তাই ফের চর্চা শেহওয়াগ পরিবার, বিশেষ করে জুনিয়র শেহওয়াগদের নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+