Virat Kohli: ছুটিতে থাকা বিরাট ভাঙলেন ডায়েট নীতি, কোহলির পাতে চিকেন টিক্কা!
বর্তমানে বিশ্বের অন্যতম ফিট অ্যাথলিটের নাম বিরাট কোহলি। শুধু জিম বা ফিটনেস ট্রেনিং বিরাটের ফিটনেসের মাপকাঠি নয়, একইসঙ্গে আছে খাদ্য বিপ্লবও। কড়া ডায়েট মেনে চলেন কোহলি। এই নিয়মের কী অবশেষে ব্যতিক্রম হল!নিরামিষাশী বিরাটের পাতেও চিকেন টিক্কা। নিজের সোশ্যাল সাইটের পেজে এই ছবি নিজেই পোস্ট করেছেন কিং কোহলি।
বিরাট কোহলি আমিষভোজী নন। তিনি নিরামিষ খাবার খান। কোহলি যে স্টোরিটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, দেখা গিয়েছে, একটি প্লেটের উপর একটি কাঁটা চামচ, একটি ছুরি তার পাশেই এক টুকরো মক চিকেন চিক্কা। এই ছবিটির ক্যাপশনে বিরাট লিখেছেন, তোমরা দারুণ মক চিকেন টিক্কা বানিয়েছো। এই ছবি প্রকাশ্যে আসার পরই জল্পনা তৈরি হয় বিশ্বকাপের পর ডায়েট নীতি বির্সজন দিলেন বিরাট।

এই পদটিকে এক ঝলক দেখলে চিকেনের সঙ্গে মিলিয়ে ফেলবেন যে কেউই। মক চিকেন টিক্কা পুরোটাই প্রোটিনে সমৃদ্ধ একটি খাদ্য, যাতে মাংসের লেশমাত্র নেই। পদটি সম্পূর্ণ নিরাষিম। কোহলি এর আগেই বলেছিলেন, তিনি একটা সময় ইউরিক অ্যাসিডে ভুগছিলেন। সেইসময় চিকিত্সক তাঁকে চিকেন বা মাংস ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। তাই ২০১৮ সাল থেকে কিং কোহলি নিরামিষ খাবারই গ্রহণ করেন।
Virat Kohli's latest story may cause a lot of controversy. So just to clarify that that mock chicken is made from plant based ingredients like tofu toh it's not real chicken 😭👍 pic.twitter.com/FPAuYzLJbT
— Daksh (@82MCG_) December 12, 2023
কেন আমিষ খাবার ছেড়েছিলেন কোহলি? সেই প্রসঙ্গে বিরাট বলেছিলেন, 'আমার সার্ভিকাল মেরুদণ্ডের সমস্যা ছিল এবং আমার আঙুল কাঁপতে শুরু করেছিল যাতে আমার ব্যাটিং করার সময় সমস্যা হয়। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়ান টেস্টের সময় এটি ঘটেছিল, তাছাড়া আমার পেটের সমস্যাও ছিল।'
একইসঙ্গে কোহলি একটি পুরানো সাক্ষাৎকারে বলেন, 'সেই সময় আমার ইউরিক অ্যাসিড বেড়েছিল এবং আমার পাকস্থলী হাড় থেকে ক্যালসিয়াম টানতে শুরু করেছে, যা আসলে মেরুদণ্ডের সমস্যা সৃষ্টি করে। তাই আমাকে মাংস খাওয়া কমাতে হয়েছিল।'
বিরাট কোহলি একটি ভিডিওতে বলেন যে তিনি প্রচুর শাকসবজি, কিছু ডিম, ২ কাপ কফি, প্রচুর পালং শাক এবং তার ডায়েটে ধোসাও পছন্দ করেন। তবে এগুলি নিয়ন্ত্রিত পরিমাণে গ্রহণ করেন।












Click it and Unblock the Notifications