কোহিনূর ফেরতের দাবি! ভারতকে খোঁচা দিতে গিয়ে পাল্টা আক্রমণে বিদ্ধ ভন

কোহিনূর ফেরতের দাবি! ভারতকে খোঁচা দিতে গিয়ে পাল্টা আক্রমণে বিদ্ধ ভন

চেন্নাইয়ে ইংল্যান্ড প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতেই ভারতীয়দের খোঁচা দিতে শুরু করেন ইংল্যান্ডের প্রাক্তনরা। কেভিন পিটারসেন গতকালই টুইটারে ভারতীয় ক্রিকেট ফ্যানদের কটাক্ষ করে লিখেছিলেন, আগেই সাবধান করেছিলাম অস্ট্রেলিয়ার মাটিতে জেতার পর উৎসবের মেজাজে বেশি মাতামাতি না করতে! এরপরই টুইট করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি অস্ট্রেলিয়া সফরের কথা টেনেই খোঁচা দিতে চেয়েছিলেন। তবে তাঁকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছেন ভারতের ক্রিকেট-ভক্তরা। এতটা আক্রমণের মুখে পড়বেন, এটা ভন নিজেও ভাবেননি।

কী লিখেছিলেন ভন?

কী লিখেছিলেন ভন?

মাইকেল ভন তাঁর টুইটে গতকাল লেখেন, ব্রিসবেনের গাব্বায় টেস্ট তথা সিরিজ জেতার পর শততম টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁকে দলের সকলের স্বাক্ষর করা জার্সি উপহার দেওয়া হয়েছিল ভারতের তরফে। রুটও তো শততম টেস্ট খেললেন চেন্নাইয়ে। ভারত কি চেন্নাই টেস্টে হারার পর ইংল্যান্ড অধিনায়ককে তেমন কোনও উপহার দিয়েছে? তেমন কিছু হয়েছে বলে আমি নিশ্চিত নই। কেউ কিছু কনফার্ম করবেন?

পাল্টা জবাব ভারতীয় ক্রিকেটপ্রেমীদের

পাল্টা জবাব ভারতীয় ক্রিকেটপ্রেমীদের

ভনকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়ে কটাক্ষে বিদ্ধ করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সন্দীপ পারখি টুইটে ভনকে লিখেছেন, না, দেওয়া হয়নি। দেড়শো বছরের বেশি সময় ধরে ভারতকে আপনারা লুঠ করেছেন। বহু স্বাধীনতা সংগ্রামীকে হত্যা করা হয়েছে। আগে কোহিনূর ফেরত দিন, তারপর আমরা জার্সি উপহারের বিষয়টা ভেবে দেখতে পারি। সাহিল আগরওয়াল লিখেছেন, ভারত রুটকে ঠিক জার্সি উপহার দেবে, আগে সিরিজটা জিততে দিন। ঠিক জবাব পেয়ে জবাব পেয়ে যাবেন। এত ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন কেন? কামব্যাক করতে ভারতের জুড়ি নেই। পরের টেস্টেই সলিড কামব্যাকের জন্য প্রস্তুত থাকুন। নিখিল পাতিল নামের এক ভারতীয় সমর্থক লিখেছেন, এটা আদায় করে নিতে হয়, ভিক্ষা করতে নেই! সিরিজের শেষ টেস্টে রাহাকে লিয়ঁকে জার্সি উপহার দিয়েছিলেন। পুরো ইংল্যান্ড-মানসিকতা! মনে হচ্ছে, এবারও হোয়াইটওয়াশ প্রেডিকশন ভাইরাস আপনার শরীরে ঢুকেছে। তবে পরে আপনাকে আপনার মন্তব্য শুধু ফেরত নিতে হবে না, লঙ্কাও খেতে হবে। তিলক ভনের উদ্দেশে লিখেছেন, মজা আর ব্যঙ্ক না করে খেলা দেখতে থাকুন। মনে রাখবেন, যে ভারতে আপনারা শাসন করে বহু অত্যাচার চালিয়েছেন, এখন সেখানেই এসেছেন খেলার জন্য। সম্মান আদায় করে নিতে হয়, ভিক্ষা করে পাওয়া যায় না।

রুটের প্রশংসা ভনের

রুটের প্রশংসা ভনের

ইংল্যান্ড অধিনায়ক জো রুটের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাইকেল ভন। নিজের কলামে লিখেছেন, আমার রেকর্ড তো বটেই, অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি টেস্ট জেতাবেন রুট। স্পিনারদের বিরুদ্ধে রুটের সাফল্যস দেখে তাঁকে দশে দশ দিয়েছেন ভন। প্রশংসা করেছেন জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচদের। ইংল্যান্ড দলকে শুভেচ্ছা জানিয়ে ভন বলেছেন, ভারতের মাটিতে সিরিজ জিততে পারলে সেটা এক বড় কীর্তি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+