IPL 2025: তিন ভারতীয়ের সঙ্গে দুই বিদেশি! আইপিএলে কাদের উইকেট নিতে চান বরুণ চক্রবর্তী?

আইপিএলের মঞ্চকে ব্যবহার করেছে যে সমস্ত ক্রিকেটার ভারতীয় দলের সুযোগ করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম বরুণ চক্রবর্তী। বিগত কয়েক মরশুমে নাইট দলের প্রথম একাদশের নিয়মিত সদস্য বরুন চক্রবর্তী। এর আগে ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন এবার কেকেআরের হয়ে আইপিএলে খেলতে নেমেই নিজের স্পিনের ভেল্কি দেখাচ্ছেন তামিল এই স্পিনার।

প্রথম দুটি ম্যাচই বল হাতে উইকেট পেয়েছেন। বিশেষ করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তাঁর বোলিং কেকেআরের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে চলতি মরশুমে নিচের টার্গেট ফিক্সড করে নিয়েছেন বরুণ চক্রবর্তী। কাদের উইকেট নিতে চান চলতি আইপিএলের সেই বিষয়টি চূড়ান্ত করে ফেলেছেন নাইটদের স্পিনার।

Varun Chakravarthy

বরুণের কথায়, ক্লাসেন, নিকোলাস পুরাণ, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের উইকেট নিতে চাই। এরা সবাই তারকা প্লেয়ার। ওদের উইকেট নিতে পারলে আমি খুশি হব।

তাঁর বোলিং নিয়ে অনেক চর্চা শুরু হয়েছে। সুনীল নারিনের পর কেকেআর দলে আছেন বরুণের মতো রহস্য স্পিনার। যদিও তাঁর বোলিং নিয়ে চর্চা হলেও খুব বেশি কাছে গুরুত্ব দিতে নারাজ বরুন চক্রবর্তী। তাঁর কথায়, এখনও পর্যন্ত যার যে বিষয়গুলি আমি শিখেছি সেগুলোকে খুব সহজ রাখার চেষ্টা করি। সবসময় আলাদা কিছু করার চেষ্টা করি না। আমি সবসময় আমার মৌলিক বিষয়গুলি সঙ্গে যুক্ত থাকার শেষ চেষ্টা করি এবং সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা থাকে। ম্য়াজিক বল করে দারুণ মুহূর্ত তৈরি করার কথাও ভাবি না।

সম্প্রতি দুরন্ত ছন্দে আছেন বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট নিয়েছেন। যদিও অতীত ভুলে সামনে তাকাতে চান বরুণ চক্রবর্তী। তাঁর কথায়, একটা টুর্নামেন্ট জিতলেও সব সময় পরের ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয় কেউ একটা ম্যাচে শতরান করলে পরের ম্যাচের ফের তাঁকে শূন্য থেকে শুরু করতে হয়। অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ভালো বোলিং করেছি এটা আমাকে আত্মবিশ্বাস দেবে।

Take a Poll

গত মরশুমে কেকেআর দলের হয়ে দুরন্ত পারফরম্য়ান্স করেছিলেন বরুণ। এবার যে তাঁর মূল লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা সেই বিষয়েও উল্লেখ করেন বরুণ।

একইসঙ্গে সতীর্থ সুনীল নারিনের ভূয়সী প্রশংসাও করেছেন বরুণ। ছয় মরশুম ধরেই নারিনের সঙ্গে খেলছেন বরুণ। তার থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এবার নাইটদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যে নারিনই সেটা বরুণ উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+