Varun Aaron: বল হাতে গতিতে ঝড় তুলেছিলেন, নতুন বছরের শুরুতেই অবসর ঘোষণা করলেন বরুণ
নতুন বছরের শুরুতেই অবসর গ্রহণ করলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় পেস বোলার বরুণ অ্যারন। দ্রুত গতির বোলিং করে ভারতীয় ক্রিকেট সার্কিটে উত্থান হয়েছিল বরুণের। কিন্তু চোট-আঘাতের সমস্যা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে অন্তরায় হয়ে দাঁড়ায়। ঘরোয়া ক্রিকেটই খেলতে থাকেন। অবশেষে শুক্রবার সমাজ মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন তারকা এই পেসার।
২০১০-১১ সালের বিজয় হাজারে ট্রফির ফাইনালে গুজরাতের বিরুদ্ধে ১৫৩ কিমি/ঘণ্টা গতিতে বল করে নজর কাড়েন। এরপর জাতীয় দলেও সুযোগ পান। তবে ধারাবাহিকতা দেখাতে পারেননি। চোট-আঘাতের কারণে। ভারতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচও খেলতে পারেননি বরুণ।

২০১১ সালের ২৩ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বরুণের। সেবছর নভেম্বরে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ভারতের টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান বরুণ। ভারতের হয়ে মোট ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ২৯টি।
টেস্টে ১৮টি ও একদিনের ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৫ সালের নভেম্বরে ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেন বেঙ্গালুরুতে। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। ৬৬টি প্রথম শ্রেণির ম্যাচে ১৭৩টি উইকেট নেন। এছাড়া ৮৮টি লিস্ট-এ ম্যাচে বরুণ পেয়েছেন ১৪১টি উইকেট।বরুণ অ্যারন বরোদা, দিল্লি ও ঝাড়খণ্ডের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন।
এখানেই শেষ নয় ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির অধিনায়কত্বে বর্ডার গাভাসকার ট্রফিও খেলেছিলেন। আইপিএলে তাঁর দুরন্ত গতিতে নির্বাচকদের মুগ্ধ করে বরুণ সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। তবে নিজেকে ধরে রাখতে পারেননি।
আইপিএলে ৫২টি ম্যাচে মাঠে নেমে ৪৪টি উইকেট নিয়েছেন বরুণ আইপিএল খেলেছেন কিংস ইলেভেন পঞ্জাব, রাজস্থান রয়্যালস, গুজরাত, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও আরসিবি দলে প্রতিনিধিত্ব করেছেন। অবসরব নেওয়ার পর কোচিং করাবেন কিনা সেটা স্পষ্ট করেননি।












Click it and Unblock the Notifications