Varanasi Cricket Stadium: শিল্যানাসে মোদী-যোগী জুটি, আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছে চমক

বিশ্বকাপের আগেই আরও একটি নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির কাজ শুরু হতে চলেছে দেশে। ভেন্যু যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের বারাণসী। কাশী বিশ্বনাথ ধামে এবার হতে চলেছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই নতুন স্টেডিয়ামের নকশা প্রকাশ্যে এসেছে। শনিবার হবে এই স্টেডিয়ামের ভিত্তি প্রস্থর স্থাপ‌ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শুরু হতে চলেছে স্টেডিয়াম।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদ‌ন অনুসারে শনিবার এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চমক আরও থাকছে। প্রথমদিনেই বারাণসী স্টেডিয়ামের মাঠে নামতে চলেছেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা। মহারথী ক্রিকেট ব্যক্তিত্বরা শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ সেপ্টেম্বর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রজার বিনি, জয় শাহ, রাজীব শুক্লার মতো বোর্ডের শীর্ষকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বারাণসী থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিজের সংসদীয় এলাকাতেই এবার হতে চলেছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম।

এই স্টেডিয়ামের সঙ্গে জুড়ে রয়েছে শিবশক্তি। ত্রিশূলের মতো দেখতে ফ্লাডলাইট, ডমরুর মতো দেখতে প্রেসবক্স - শিবঠাকুরের বিভিন্ন জিনিসের আদলে বারাণসী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। যা পূর্ব উত্তরপ্রদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। উপর থেকে দেখলে ওই স্টেডিয়ামকে অর্ধচন্দ্র বলে মনে হবে।


উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, বারাণসীর রাজাতালাব এলাকার ৩০.৬ একর জমিতে সেই স্টেডিয়াম গড়ে তোলা হবে। যে জমি আদতে কিনেছে উত্তরপ্রদেশ সরকার। দীর্ঘকালীন লিজে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার হাতে ওই জমি তুলে দেওয়া হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে এই স্টেডিয়াম তৈরির কাজ সম্পূর্ণ শেষ হবে।

সচিন

জানা গিয়েছে, স্টেডিয়ামটি তৈরি হতে সময় লাগবে প্রায় আড়াই বছর। খরচ হতে পারে ৪৫০ কোটি টাকা। আগামী দিনে বেনারস ঘুরতে আসা পর্যটকদের কাছে এই স্টেডিয়ামও হবে এক বিশেষ দর্শনীয় স্থান। শুধু তাই নয়, স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক। সেক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্টই।

লখনউ, কানপুরের পর উত্তরপ্রদেশ পেতে চলেছে আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এটিই প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম। বিশ্বকাপ শুরুর আগেই কিন্তু বড় চমক দিতে চলেছে যোগী আদিত্যনাথের সরকার।শনিবার দুপুর ১.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+