Vamshhi Krrishna: ছয় বল ছয় ছক্কা, যুবরাজ-ঋতুরাজদের নজির স্পর্শ করলেন অনূর্ধ্ব ২৩-র তরুণ, দেখুন ভিডিও
ভারতীয় ক্রিকেটে ফের ছয় বলে ছয় ছক্কা। এর আগেও তিন ভারতীয় ব্যাটার ছয় বলে ছয় ছক্কা মেরেছেন। রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গাইকোয়াড়ের পর এই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। ভামশি কৃষ্ণ। বুধবার সিকে নায়ডু ট্রফিতে এই কীর্তি গড়লেন অন্ধ্রপ্রদেশের তরুণ ব্যাটার। অনূর্ধ্ব ২৩ দলের ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন ভামশি।
রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গাইকোয়াড়দের থেকে কম বয়সেই ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন ভামশি। অন্ধ্র বনাম রেলওয়েজ ম্যাচের চতুর্থ দিনে দমনদীপ সিংয়ের ওভারে ৩৬ রান সংগ্রহ করেন ভামশি। শেষ পর্যন্ত তরুণ এই ক্রিকেটার ৬৪ বলে ১১০ রান করেন ।

চতুর্থ ছক্কাটি ঙাঁকান ডিপ ফাইনে। পঞ্চম বলে আবার সুইপ মারেন ভামশি। ডিপ স্কোয়ার লেগে ছক্কা মারেন তিনি। শেষ ছক্কাটি আবার ডিপ ফাইনে মেরে ছয় বলে ছয় ছক্কার বৃত্ত পূরণ করেন। রীতিমতো বিধ্বস্ত করে দেন বিপক্ষ বোলারকে।
𝟔 𝐒𝐈𝐗𝐄𝐒 𝐢𝐧 𝐚𝐧 𝐨𝐯𝐞𝐫 𝐀𝐥𝐞𝐫𝐭! 🚨
— BCCI Domestic (@BCCIdomestic) February 21, 2024
Vamshhi Krrishna of Andhra hit 6 sixes in an over off Railways spinner Damandeep Singh on his way to a blistering 64-ball 110 in the Col C K Nayudu Trophy in Kadapa.
Relive 📽️ those monstrous hits 🔽@IDFCFIRSTBank | #CKNayudu pic.twitter.com/MTlQWqUuKP
অন্ধ্র বনাম রেলওয়েজ ম্যাচ শেষপর্যন্ত ড্র হয়। কৃষ্ণার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে অন্ধ্রপ্রদেশ করে ৯ উইকেটে ৮৬৫ রান। রেলওয়েজ প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৭৮ রান। এক মাস পরই আইপিএল এই পারফরম্যান্স করলে ভামশির ভাগ্য বদলে যে যাবে না তা কে বলতে পারে।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে পর পর ছ'টা ছয় মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। টি২০-র লড়াইয়ে বিশ্বকাপে সেই রেকর্ড এখনও অক্ষত। এছাড়াও ভারতীয় দের মধ্যে এই বিরল রেকর্ডের অধিকারী রবি শাস্ত্রী ও ঋতুরাজ গাইকোয়াড়। গ্যারি সোবার্স থেকে হার্সল গিবসরা এই বিরল ক্লাবের সদস্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications