IPL 2025: দুরন্ত পারফরম্যান্স করেই নিলামের তালিকায় ১৩ বছরের বৈভব, বয়স্ক ক্রিকেটারদের লিস্টে আছেন কারা?

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। চূড়ান্ত তালিকা শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করল বিসিসিআই। মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। তিন জন আছেন অ্যাশোসিয়েট দেশের সদস্য হিসেবে।

নিলামের তালিকায় সবথেকে চমকপ্রদ নাম বৈভব সূর্যবংশী। এই ক্রিকেটারের বয়স মাত্র ১৩ বছর। মেগা নিলামের সর্ব কনিষ্ঠ ক্রিকেটার বৈভব। বিহারের অনূর্ধ্ব ১৯ দলের সদস্য বৈভব রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন নিলাম তালিকায় নাম তুলে ফেলার পরই। বয়স মাত্র ১৩ বছর ২৩৪ দিন। কিন্তু এই অল্প বয়সেই নিলামে উঠতে চলেছেন বৈভব।


তবে হঠাৎ করেই নিলামের তালিকায় যুক্ত হন‌নি বিহারের এই কিশোর ক্রিকেটার। এই বয়সেই ভারতীয় ক্রিকেট সার্কিটে পরিচিতি লাভ করেছেন বৈভব। ইতিমধ্যেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সদস্য বৈভব। গত মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ বলের বিরুদ্ধে ম্যাচে ৫৮ বলে শতরান করেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের মালিক এখন বৈভব।

১২ বছর ২৮৪ দিন বয়সে রঞ্জি ট্রফির ম্যাচে অভিষেক হয়েছে। এখনও পর্যন্ত ৫টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফেলেছেন বৈভব। সর্বোচচ্ রান করেছেন ৪১।এ ছাড়া বৈভব কোচবিহার ট্রফিতেও খেলেছেন। বিহারের আন্তজেলা টুর্নামেন্টে ৮ ম্যাচে ৮০০-র বেশি রান করেছেন বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন ৪০০ রান। সব মিলিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন বৈভব। তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহও আছে।

বৈভব ছাড়াও আরও দুই জন কম বয়সি দেশীয় ক্রিকেটার যারা নি‌লামে আছেন তাঁরা হলেন আয়ূস মাত্রে (১৭) এবং আন্দ্রে সিদ্ধার্থ(১৮)। দুই জনেরই বেস প্রাইস বৈভবের মতো ৩০ ‌লক্ষ টাকা করে।

বৈভব যদি সর্ব কনিষ্ঠ নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটার হন তাহলে সব চেয়ে বয়স্ক হলেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের প্রাক্তন পেসারের নূ্ন্যতম মূল্য নির্ধারিত হয়েছে ১.২৫ কোটি টাকা। ৪২ বছর বয়সী জিমিকে নিয়ে নিলামে বাড়তি আগ্রহ থাকবে। টি২০ আন্তর্জাতিকে ৪৪ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন জিমি.

এই তালিকায় দ্বিতীয় নাম ইং‌ল্যান্ডের জেমি ওভারটন। তাঁর বয়স ৪১। আরসিবির প্রাক্তন অধিনায়ক ফাফ দু প্লেসিস। তাঁর বয়স ৪০। মহম্মদ নবীও আছেন ৪০ বছর বয়সি ক্রিকেটার হিসেবে। ৩৮ বছর বয়সি হলেন ডেভিড ওয়ার্নার ও আর অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+