চূড়ান্ত অব্যবস্থা, বিমানবন্দর থেকে নিজের উদ্যোগে ট্যাক্সি করে সাংবাদিক সম্মেলনে গেলেন রোহিত, ফিরলেনও একই ভাবে
চূড়ান্ত অব্যবস্থা, বিমানবন্দর থেকে নিজের উদ্যোগে ট্যাক্সি করে সাংবাদিক সম্মেলনে গেলেন রোহিত, ফিরলেনও একই ভাবে
ভারতীয় দলের জন্য চূড়ান্ত অব্যবস্থা অস্ট্রেলিয়ায়া। মঙ্গলবারই অনুশীলনের পর মেন্যুতে রাখা খাওয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ভারতীয় দল। এ বার সামনে এল সাংবাদিক সম্মেলন করতে গিয়ে কী রকম অব্যবস্থার শিকার হতে হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে মেলবোর্ন থেকে পারথে গিয়ে সাংবাদিক সম্মেলন করে আসতে হয়েছে রোহিত শর্মাকে। বিমানবন্দরে রোহিতকে নেওয়ার জন্য কোনও আয়োজন ছিল না। ভারত অধিনায়ককে নিজেকেই বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে নির্দিষ্ট স্থানে যেতে হয়। সাংবাদিক সম্মেলনের পরেও তাঁকে বিমানবন্দরে ছাড়ার কোনও ব্যবস্থা ছিল না। রোহিতকে নিজেকেই সমস্ত আয়োজন করতে হয়েছে। চলতি বিশ্বকাপে এটাই প্রথম এই ধরনের অভিজ্ঞতা নয়, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেও একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় রোহিত শর্মাকে।
ম্যাচের আগের দিন অনুশীলনের জন্য যে মাঠের ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় দলের জন্য সেটি ভারতের টিম হোটেল থেকে ছিল ৪২ কিমি দূরে। তবে, সেটির পরিবর্তে নতুন অনুশীলনের জায়গার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ম্যাচের আগের দিন অতটা দূরত্ব অতিক্রম করতে হয়নি টিমকে। এর আগে অনুশীলনের পর দেওয়া খাওয়ারের মেন্যু নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় দলের একটা অংশ এবং তাঁরা সিদ্ধান্ত নেয় সেই খাওয়ার গ্রহণ না করার এবং হোটেলে ফিরে দুপুরের খাওয়ার খাবার। অনুশীলনের পর খাওয়ারের মেন্যুতে ছিল স্যান্ডুইচ, ফল। বিসিসিআই-এর একটা সূত্র এএআইকে জানিয়েছিল, খাবারের মানও খুব ভাল ছিল না এবং তা সেগুলি ঠাণ্ডা ছিল।
পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে এনে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। বৃহস্পতিবাবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ভারতীয় সময় দুপির সাড়ে ১২'টায় শুরু হবে এই ম্যাচ।












Click it and Unblock the Notifications