Usman Khawaja: পারথ টেস্টে অস্ট্রেলিয়ার খোয়াজার হাতেই শুধু কালো আর্মব্যান্ড! কীসের প্রতিবাদ?
Usman Khawaja: অস্ট্রেলিয়া দলের শুধু একজন ক্রিকেটারের হাতেই কালো আর্মব্যান্ড! পারথ টেস্টে এই বিষয়টিই আজ সকলের নজর কেড়ে নিল। শুরু হয়ে গেল কারণ খোঁজার পালা।
টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৮৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬। তার মধ্যে ১৬৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার। অপর ওপেনার উসমান খোয়াজা করেন ৪১।

তবে খোয়াজার ব্যাটিংয়ের চেয়েও চর্চার বিষয় হয়ে দাঁড়াল তাঁর কালো আর্মব্যান্ড পরে খেলার সিদ্ধান্ত। খোয়াজার পরিকল্পনা ছিল জুতোতে মানবাধিকার সংক্রান্ত বার্তা লিখে খেলতে নামবেন। স্বাধীনতা মানবাধিকার, সব জীবন সমান- এই ধরনের বার্তা লেখা জুতো পরে খেলার পথে বাধা হয়ে দাঁড়ায় আইসিসির নিয়ম।
দলের অনুশীলনে অবশ্য খোয়াজার জুতোয় "All lives are equal" লেখাটি দেখা গিয়েছিল। তবে এদিন আইসিসির নিয়ম ব্যক্তিগত ও দলের স্বার্থে মেনে নিলেও আইসিসির অবস্থানের সঙ্গে সংঘাতেই গিয়েছেন খোয়াজা। প্যালেস্তাইন-হামাস যুদ্ধে কয়েক হাজার নিরীহ নাগরিকের মৃত্যু নাড়া দিয়েছে খোয়াজাকে। তিনি সেই সংক্রান্ত বার্তা দিতে চেয়েছিলেন।
সেভেন ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা বলেন, এর আগে আইসিসি কিছু বিষয়ে বার্তা দেওয়ার অনুমতি দিয়েছে। খেলার মাঠে বিশেষ বার্তা দিয়েও আইসিসির শাস্তির মুখে পড়তে হয়নি, এমন নজিরও রয়েছে। যেখানে আগে একই ধরনের ঘটনা ঘটেছে সেখানে আমার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা সঠিক বা নিরপেক্ষ বলে মনে করছি না।
🗣️ "There's already been precedent set in the past that ICC have allowed...
— 7Cricket (@7Cricket) December 14, 2023
"So I find it a bit unfair that they've come down on me at this point in time where there's definitely been precedent in the past.
- Usman Khawaja to @alisonmitchell #AUSvPAK pic.twitter.com/T9LLP3ufpr
খোয়াজা আরও বলেন, আমার বার্তাটির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। নিজের মতামতই ব্যক্ত করতে চেয়েছি। যাঁরা তাঁর এই বক্তব্যের বিরোধিতা করে নানারকম মতামত ব্যক্ত করেছেন তাঁদের অবস্থানকেও সমর্থন করতে নারাজ খোয়াজা। একইসঙ্গে তিনি বলেন, কারও মতামত যে সকলেই মেনে নেবেন তেমনটা হয় না। কিন্তু ওই বক্তব্যে আপত্তিকর কিছুই নেই।
All Lives are Equal. Freedom is a Human right. I'm raising my voice for human rights. For a humanitarian appeal. If you see it any other way. That's on you... pic.twitter.com/8eaPnBfUEb
— Usman Khawaja (@Uz_Khawaja) December 13, 2023
যুদ্ধ পরিস্থিতি তাঁর মনে যে আলোড়ন তৈরি করেছে তা গোপন না রেখেই খোয়াজা বলেন, কেউ আমার সঙ্গে বা আমার বক্তব্যের সঙ্গে সহমত না-ই হতে পারেন, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেই অবস্থান থেকে সরানো যাবে না। সে কারণেই তিনি যে কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদের বার্তাই দিলেন তা স্পষ্ট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications