Khawaja vs ICC: আইসিসির দ্বিচারিতা নিয়ে কটাক্ষ উসমান খোয়াজার, কেন ফের চটলেন অস্ট্রেলিয়ার ওপেনার?

Khawaja vs ICC: ফের আইসিসিকে একহাত নিলেন উসমান খোয়াজা। কাল বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ব্য়াট ও জুতোর মাধ্যমে বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন অজি ওপেনার।

কিন্তু তাঁর ব্যাট ও জুতোয় যথাক্রমে ঘুঘু ও জলপাইয়ের ছবি ব্যবহার করার অনুমতি দেয়নি আইসিসি। তারপরই আইসিসির সমালোচনায় সরব খোয়াজা।

Khawaja vs ICC: আইসিসির দ্বিচারিতা নিয়ে কটাক্ষ উসমান খোয়াজার

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে শিশু-সহ নিরীহ নাগরিকদের মৃত্যু ছুঁয়ে গিয়েছিল খোয়াজাকে। প্রত্যেকের জীবনই সমান গুরুত্বপূর্ণ, এই বিষয়টি মনেপ্রাণে বিশ্বাস করেন অজি ওপেনার। সে কারণে আগেও প্রথম টেস্টেও তিনি মানবাধিকার সংক্রান্ত বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন। আপত্তি জানায় আইসিসি। একই ঘটনা দ্বিতীয় টেস্টেও।

খোয়াজা আগেই জানিয়েছেন, নিজের বিশ্বাসের পথ থেকে সরবেন না। আইসিসির নির্দেশ মেনে নিলেও যে কোনওভাবেই হোক বার্তা দিতে পিছপা হবেন না। এদিনও সেটাই হয়েছে। আইসিসি কেন বারবার খোয়াজাকে বিরত করছে তা বোধগম্য হচ্ছে না অজি অধিনায়ক প্যাট কামিন্সেরও। তিনিও বিশ্বাস করেন, খোয়াজা কোনও আপত্তিমূলক বার্তা দিচ্ছেন বলে মনে করেন না তিনি।

খোয়াজা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খোঁচা দিয়েছেন আইসিসিকে। বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দ্বিচারিতা ও ধারাবাহিকতার অভাবকেই জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তিনি। সে কারণে চারটি স্টিল ছবি ব্যবহার করেছেন। যাতে আইসিসির আচরণবিধি ও তিন ক্রিকেটারের ছবি রয়েছে।

প্রথম টেস্ট ম্যাচের আগে খোয়াজার জুতোয় লেখা যে বার্তা লেখা ছিল তার সারমর্ম সব জীবন সমান, স্বাধীনতা মানবাধিকার। মানবাধিকার সংক্রান্ত সেই বার্তা দিতে বাধা পেয়ে মাঠে ওই জুতো পড়ে নামেননি অজি ওপেনার। তবে আইসিসির আপত্তিতে যে তাঁর আপত্তি রয়েছে সেটা বুঝিয়ে দেন। এদিন ফের সুর চড়ালেন।

আইসিসির কোড অব কন্ডাক্টে লেখা রয়েছে, কোনও রাজনৈতিক, ধর্মীয় ও বৈষম্যমূলক বার্তা দেওয়ার অনুমতি প্রদান করা হবে না। এরপরই খোয়াজার পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণের ছবি, যাতে দেখা যাচ্ছে তাঁর ব্যাটে রয়েছে ক্রুশের ছবি। মার্নাস লাবুশেনের ব্যাটে ঈগলের ছবিও তিনি তুলে ধরেছেন।

দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের ব্যাটে তাঁর ধর্মবিশ্বাসের সঙ্গে সাযুজ্য থাকা ওঁ সিম্বল রয়েছে। সেটিও বিশ্বকাপ-সহ বিভিন্ন ম্যাচে দেখা গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এইসব ছবি ব্যবহারের অনুমতি আইসিসি দিলেও তাঁকে কেন বারবার বাধার মুখে পড়তে হচ্ছে, সেই প্রশ্নই তুলতে চেয়েছেন খোয়াজা।

দ্বিতীয় টেস্টে শান্তি ও মানবাধিকার সংক্রান্ত বার্তা দিতে চেয়ে বাধাপ্রাপ্ত খোয়াজা তাঁর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন কেন ওয়েস্টের কান্ট টেল মি নাথিং। আইসিসির কাজকর্মে তাঁর যে হাসি পাচ্ছে, সেটাও লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথম টেস্টে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন। তার ব্যাখ্যা হিসেবে উঠে এসেছিল আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ। যদিও পরে খোয়াজা দাবি করেন, ব্যক্তিগত শোকের কারণেই এই আর্মব্যান্ড। কাল টেস্টে তিনি আবার কী করেন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+