Ashes: দু’বছর পর অস্ট্রেলিয়ার দলে ডাক পেলেন এই তারকা, অভিজ্ঞ পেসার’কে ফেরাল ইংল্যান্ডও

Ashes: দু’বছর পর অস্ট্রেলিয়ার দলে ডাক পেলেন এই তারকা, অভিজ্ঞ পেসার’কে ফেরাল ইংল্যান্ডও

সম্ভবনা ছিলই, অবশেষে সেই সম্ভবনা'কেই সত্যি করে অ্যাশেজের চতুর্থ টেস্টে ট্রাভিস হেডের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে জায়গা পেলেন উসমান খোয়াজা। সিডনি টেস্টের আগে অস্ট্রেলিয়া'র দলে এটাই একমাত্র পরিবর্তন। মঙ্গলবার খোয়াজা'র দলে ফেরার কথা জানান অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ২০১৯-এর পর এই প্রথম অস্ট্রেলিয়ার দলে সুযোগ পেলেন এই বাম হাতি ব্যাটসম্যান।

Ashes: দু’বছর পর অস্ট্রেলিয়ার দলে ডাক পেলেন এই তারকা, অভিজ্ঞ পেসার’কে ফেরাল ইংল্যান্ডও

অপর দিকে, মেলবোর্ন টেস্টে অভিষেকেই নজরকাড়া স্কট বোল্যান্ড সিডনি টেস্টেও সুযোগ পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে সাত রানে ছয় উইকেট তুলে নিয়ে অভিষেক টেস্ট'কে স্মরণীয় করে রেখেছেন বোল্যান্ড। তাঁর চোখ ধাঁধানো বোলিং ফিগার অস্ট্রেলিয়া'কে এক ইনিংস সহ ১৪ রানে মেলবোর্নে টেস্ট জিততে সাহায্য করে। প্রথম টেস্টে পাওয়া চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি জস হ্যাজেলউড। হ্যাজেলউডের অনুপস্থিতি বোল্যান্ড'কে আরও একটি সুযোগ দিল অস্ট্রেলিয়া দলের নিজের জায়গা পোক্ত করার।

বুধবারে পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত সাংবাদিকদের কামিন্স বলেন, "জস হ্যাজেলউড যদি খেলার মতো পরিস্থিতিতে থাকত তা হলে ওই খেলত, এটা কোনও সিক্রেট বিষয় নয়। দলের জন্য দীর্ঘ সময় ধরে অবদান রেখেছে জস।" তবে, স্কট যদি সুযোগ না পেত সেটা আরও বেশি লজ্জার হতো মনে করেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।

কামিন্সের কথায়, "গত সপ্তাহে ওর দুরন্ত পারফরম্যান্সের পর যদি এই সপ্তাহে স্কট খেলার সুযোগ না পেত, তা হলে সেটা সত্যি লজ্জার হত। জসের জন্য দুর্ভাগ্য ঠিকি-ই কিন্তু আমি সত্যিই খুশি (স্কট) আরও একটা সুযোগ পাওয়ায়।" অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন, ১৪ জানুয়ারি থেকে শুরু হতে চলা হবার্টে পঞ্চম টেস্টে খেলতে পারেন জস।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী সিডনি টেস্টে প্রথমবারের জন্য ব্যাগি গ্রিন মাথায় তোলার সম্ভবনা তৈরি হয়েছি মিচেল সোয়েপসনের। তবে, প্যাট কামিন্স মনে করেন না সিডনির উইকেট জোড়া অ্যাটাক চালানোর মতো খারাপ হবে। কামিন্সের কথায়, "আমার মনে পরে না শেষ দু'বছরে অস্ট্রেলিয়ার কোথাও যেখানে আমি খেলেছি সেখানে দুই স্পিনার এক সঙ্গে খেলানো হয়েছে। ও (সোয়েপসন) একজন ক্লাস বোলার এবং নিশ্চয় একদিন দলে ও সুযোদ পাবে। আমার মনে হয় বিদেশের মাটিতে ওর অভিষেক হতে পারে।"

অস্ট্রেলিয়ার মতোই চতুর্থ টেস্টে নামার আগে দলে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ওলি রবিনসনের পরবির্তে দলে ফেরান হয়েছে স্টুয়ার্ট ব্রড'কে। ব্রড এবং অ্যান্ডারসন জুটি বহু ম্যাচে নিজেদের দায়িত্বে জয় এনে দিয়েছে ইংল্যান্ড'কে। তবে, বিস্ময়করভাবে ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন করেনি ইংল্যান্ড। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল ব্রিটিশ দলটির ব্যাটিং অর্ডার।

চলতি অ্যাশেজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া, সিডনি'তে ব্যাবধান আরও বাড়ানর লক্ষ্যেই মাঠে নামবে। মেলবোর্নে সিরিজ পকেটে পোরা হয়ে গেলেও টিম অস্ট্রেলিয়ার লক্ষ্য ইংল্যান্ড'কে হোয়াইটওয়াশ করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+