T20 World Cup: টি২০ বিশ্বকাপের দূত হলেন বোল্ট, কবে হবে ভারতীয় দল ঘোষণা? রইল বড় আপডেট

টি২০ বিশ্বকাপের দূত হলেন উসেইন বোল্ট। বুধবার আইসিসির পক্ষ থেকে জামাইকান অ্যাথলিটের নাম ঘোষণা করা হয় বিশ্বকাপের দূত হিসেবে। অলিম্পিক্স এবং বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১৯টি সোনার পদকজয়ী অ্যাথলিটকে পেয়ে উচ্ছ্বসিত আইসিসি।

উসেইন বোল্ট এই দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন, ''আমি রোমাঞ্চিত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্রিকেট আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমি সেখান থেকেই উঠে এসেছি। ক্রিকেট সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল। আশা করছি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচগুলিতে উপস্থিত থাকব। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারে অবদান রাখতে চাই।

Usain Bolt

৩৭ বছর বয়সী বোল্টের আশা, বৈশ্বিকভাবে ক্রিকেটের সম্প্রসারে তিনি নিজের জীবনীশক্তি ও উৎসাহ দিয়ে সহায়তা করতে পারবেন। এই বিষয়ে বোল্ট জানিয়েছেন, 'ক্যারিবীয় অঞ্চলে ক্রিকেট হচ্ছে জীবনের অংশ। আমার হৃদয়ে সব সময়ই এর জন্য বিশেষ জায়গা আছে। এমন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি সম্মানিত।'

বোল্ট নিজেও বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপের মধ্য দিয়ে মার্কিনীদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করা সম্ভব হবে। তাহলে এই দেশটিও ক্রিকেটে দ্রুত উঠে আসবে। বোল্টের মতে, অলিম্পিকে ক্রিকেটের ফেরাটাও বড় একটা ধাপ। ১৯০০ সালের পর এই প্রথম ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটকে।

২০২৪ সালে হবে টি২০ বিশ্বকাপ। চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।

চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দিল্লিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় নির্বাচক কমিটির সদস্যরা। দিল্লিতে রোহিতের সঙ্গে বৈঠকে থাকবেন অজিত আগরকর। রবিবার ২৮ এপ্রিল অথবা সোমবার ২৯ এপ্রিল, ভারত অধিনায়কের সঙ্গে দল নির্বাচন নিয়ে চূড়ান্ত বৈঠক সেরে ফেলবেন নির্বাচকরা। আগামী ১ মে০র মধ্যে দল জমা দিতে হবে আইসিসির কাছে।

ভারতীয় দল কেমন‌ হবে তা নিয়ে চলছে চর্চা। বিশেষ করে উইকেট রক্ষক এবং অলরাউন্ডারের জায়গা নিয়ে। এছাড়াও অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে দলে রাখতে হবে কারণ তিনি সহ অধিনায়ক। তবে শিবম দুবে এবারের আইপিএলে যে ছন্দে রয়েছেন তাতে তিনি সুযোগ পাবেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+