আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ছয় ছক্কা! যুবরাজের কীর্তি স্পর্শ করে কীভাবে রোহিতকে ধরলেন জসকরণ?

আন্তর্জাতিক ক্রিকেটে ফের ছয় বলে ছয় ছক্কার নজির। তাও এক ভারতীয়র হাত ধরে। উন্মুক্ত চাঁদদের মতো অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার লক্ষ্যে পাড়ি জমাচ্ছেন মার্কিন মুলুকে। ক্লাব ক্রিকেটে খেলার ফাঁকে মার্কিন নাগরিকত্ব নিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার আশায়। তারই মধ্যে যুবরাজ সিংয়ের ছয় ছক্কার কীর্তি ছুঁয়ে রোহিত শর্মাকেও ধরে ফেললেন আমেরিকার জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার জসকরণ সিং মালহোত্রা। যাঁর জন্ম পাঞ্জাবে। একদিনের আন্তর্জাতিকে হার্শেল গিবসের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জসকরণ ইনিংসে ৬ বলে ৬টি ছক্কা হাঁকালেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ফের ছয় ছক্কা

(ছবি- ইউএসএ ক্রিকেট টুইটার)

আলি আমিরাতে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই নজির গড়েন জসকরণ। ম্যাচের ষষ্ঠ ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে খেললেন ১২৪ বলে ১৭৩ রানের ইনিংস। অপরাজিতও থাকলেন। শেষ ওভারে গাউডি টোকার ছয় বলে মারলেন ছয় ছক্কা। এরই সুবাদে সৌরভ নেত্রভালকরের নেতৃত্বাধীন আমেরিকা ৯ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে। চারটি চার ও ১৬টি ছক্কা হাঁকিয়েছেন জসকরণ। একদিনের আন্তর্জাতিকে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের। ২০১৯ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৭১ বলে ১৪৮ করার ফাঁকে তিনি মেরেছিলেন ১৭টি ছক্কা। রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, তিনজনই এর আগে ১৬টি করে ছক্কা হাঁকিয়েছিলেন একদিনের আন্তর্জাতিক ইনিংসে। সেই তিনজনের পাশে এবার নিজের নামটিও রাখা নিশ্চিত করলেন জসকরণ। অবশ্যই আমেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে।

৩১ বছরের উইকেটকিপারের জন্ম পাঞ্জাবের চণ্ডীগড়ে। ২০১৮ সালে আমেরিকায় প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু। কেরিয়ারের সপ্তম একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরান পেলেন বিস্ফোরক মেজাজে ব্যাট করে। রোহিত শর্মা ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৮ বলে ২০৯ রান করার ফাঁকে ১৬টি ছয় মেরেছিলেন। এবিডি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬টি ছক্কা মেরেছিলেন জোহানেসবার্গে, ৪৪ বলে করেছিলেন ১৪৯ রান। ক্রিস গেইল ১৪৭ বলে ২১৫ করেছিলেন ২০১৫ সালেই বিশ্বকাপে ক্যানবেরায় জিম্বাবোয়ের বিরুদ্ধে। গেইলের সেই ইনিংসেও ছিল ১৬টি ছক্কা।

জসকরণ সিং মালহোত্রা পাঞ্জাবের ছেলে হলেও হিমাচল প্রদেশের বয়সভিত্তিক দলে খেলেছেন। সেন্ট লুসিয়া স্টারস দলের হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও খেলেছেন। আজ তিনি বিস্ফোরক ইনিংসের পর ব্যাট হাতে যে দাঁড়িয়েছিলেন, তাতে দেখা গিয়েছে তার ব্যাটিং গ্রিপে রয়েছে ভারতের তেরঙা। এই ম্যাচের আগে ৬টি একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ছিল ৫৫, সর্বাধিক ১৮। একটি ইনিংসই তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিল। ২০১৯ সালে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধেই তাঁর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। সাতটির মধ্যে দুটি ম্যাচ খেলেছেন নামিবিয়ার বিরুদ্ধে।

আমেরিকার বর্তমান জাতীয় দলে বেশিরভাগ ক্রিকেটারেরই জন্ম ভারতে। এখন যিনি অধিনায়ক সেই সৌরভ নেত্রভালকরের জন্ম মুম্বইয়ে, তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়েও খেলেছেন। এদিনের ম্যাচে প্রথম একাদশেও বেশিরভাগই হয় ভারতীয় বংশোদ্ভূত, নয়তো পরে মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। মোনাক প্যাটেল, নিসর্গ প্যাটেল গুজরাটের। সৌরভের মতো সুশান্ত মোদানি মহারাষ্ট্রের। অভিষেক পারাদকর, জেসি সিংরা ভারতীয় বংশোদ্ভূত। অভিষেক হায়দরাবাদ আন্ডার সিক্সটিনে খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+