T20 World Cup: বিশ্বকাপে চমকের নাম আমেরিকা, ইতিহাস সৃষ্টি করে সুপার ৮-এ ‘মিনি ভারত’
আশঙ্কা ছিল, সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল। বৃষ্টিতে ভেস্তে গেল আমেরিকা বনাম আয়ারল্যান্ডের খেলা। ফলে আয়োজক আমেরিকা বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গেল। ইতিহাস সৃষ্টি করল মার্কিন যুক্তরাষ্ট্র।
টস করাও সম্ভব হয়নি এই ম্যাচে। বৃষ্টির জন্য শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হলেন আম্পায়ারেরা। কিন্তু ১১টা নাগাদ ফ্লোরিডায় আবার বৃষ্টি শুরু হয়। এর পর আর ম্যাচ আয়োজনের সম্ভাবনা ছিল না।ভারতীয় সময় অনুযায়ী, ৫ ওভারের ম্যাচ শুরুর শেষ সময় ছিল ১১.৪৫ মিনিট। কিন্তু কোনওভাবেই ম্যাচ শুরু সম্ভব হয়নি। ৫ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল আয়োজকরা।

আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় চার ম্যাচে ৫ পয়েন্ট হল আমেরিকার। পাকিস্তানের পক্ষে ৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে আমেরিকা। ফলে ৪ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৫। সুতরাং, পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যায় আমেরিকা। তাদের নেট রান-রেট +০.১২৭।
এই প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই শেষ আটে পৌঁছে গোল তারা। একইসঙ্গে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলল। এক কথায় ইতিহাস সৃষ্টি করল আমেরিকা।প্রথম বার বিশ্বকাপখেলতে নামা আমেরিকা প্রথম ম্যাচে হারিয়েছিল কানাডাকে। এরপর তারা হারায় পাকিস্তানকে। ২ ম্যাচে ৪ পয়েন্ট ছিল তাদের। ভারতের কাছে তারা হারে। শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেল তারা। ফলে তাদের পয়েন্ট হল ৫, যা তাদের সুপার ৮-এ পৌঁছে দিল।
ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। চলতি টি-২০ বিশ্বকাপেও সেটাই হল। আমেরিকা দলে আছে একঝঁাক ভারতীয় বংশোদ্ভত ক্রিকেটার। ফলে আমেরিকা যেন মিনি ভারত। ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। চলতি টি-২০ বিশ্বকাপেও সেটাই হল।অভিষেকেই ক্রিকেটের লিলিপুটদের বড় সাফল্য পাকিস্তানের থেকে অনেক বেশি সাহসী ক্রিকেট খেলে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডার পর পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের দরজায় কড়া নাড়ছিল তাঁরা। শেষমেষ ভাগ্য সঙ্গ দিল।












Click it and Unblock the Notifications