ODI World Record: ভারতের বিশ্বরেকর্ড ছিনিয়ে নিল আমেরিকা, একদিনের আন্তর্জাতিকে জোড়া নজির
ODI World Record: ভারতের বিশ্বরেকর্ড ২০ বছর পর ছিনিয়ে নিল আমেরিকা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। একই ম্যাচে তৈরি হলো জোড়া ঈর্ষণীয় নজির।
২০২৭ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লিগ ২-র ম্যাচ ছিল আল আমিরাতে। মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ওমান। তাতেই চমকপ্রদ বিশ্বরেকর্ড।

কোনও কারণে টার্গেট বা ওভার কমানো হয়নি, পুরো খেলাই হয়েছে, এমন একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিশ্বরেকর্ডটি গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা তুলেছিল ১২২ রান। ম্যাচ জিতল ৫৭ রানে। তাতেই ভেঙে গেল ১৯৮৫ সালের বিশ্বরেকর্ড।
১৯৮৫ সালে শারজায় চার-দেশীয় কাপের ম্য়াচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে ভারতের পুঁজি ছিল ১২৫ রানের। ভারত ম্যাচটি জিতেছিল ৩৮ রানে। আজ তার চেয়ে কম রানের পুঁজি নিয়ে বেশি ব্যবধানে জয় পেল আমেরিকা।
এই প্রথম কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে একজন পেসারও বল করেননি। দুই দলের হয়েই হাত ঘোরান স্পিনাররা। দুই দল মিলিয়ে মোট ৯ জন স্পিনার। ৪৬৭১টি একদিনের আন্তর্জাতিকের পর এমন নজির দেখা গেল এই প্রথমবার। গোটা ম্যাচে পড়ল ১৯ উইকেট।
২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে স্পিনাররাই ১৯ উইকেট পেয়েছিলেন। সেই নজির আজ স্পর্শ করল মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওমান ম্য়াচ। ওমান ২৫.৩ ওভারে ৬৫ রানে গুটিয়ে যায়। নস্টুশ কেনজিগে ১১ রান খরচ করে পাঁচটি উইকেট দখল করলেন। যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার।
কোনও ওডিআই ম্যাচে দুই দলের মোট রানের নিরিখে এই ম্যাচটি রইল দ্বিতীয় স্থানে। দুই দল মোট ৬১ ওভার খেলেছে, রান উঠেছে ১৮৭। ২০১৪ সালে ভারত ও বাংলাদেশ ম্যাচে ৪১ ওভারে উঠেছিল ১৬৩ রান। কোনও ওডিআইয়ে সেটিই দুই দলের মিলিত সর্বনিম্ন রানের নজির।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications