US Election: সাতেই পেলেন সাফল্য! ট্রাম্পের জয়ে রয়েছে ধোনি যোগ? সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে
গত কয়েক মাস ধরেই গোটা বিশ্বের নজর ছিল মার্কিন মুলুকে। অবশেষে বুধবার যাবতীয় জল্পনার অবসার হল। আমেরি্কা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে ফের হোয়াইট হাউসে প্রবেশ করতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। কিন্ত ডোনাল্ড ট্রাম্প জিততেই আরও একজন চর্চায় উঠে এসেছেন। তাঁর মহেন্দ্র সিং ধোনি।
রাজনীতি থেকে বরাবরই দূরে থাকেন ধোনি, তাহলে ট্রাম্পের জয়ের দিনেক কিভাবে জড়িয়ে গেল ধোনির নাম? রাজনীতি বা প্রশাসনিক প্রধানদের সঙ্গে একমঞ্চে খুব একটা দেখা যায় না মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু ২০২৩ সালে মার্কিন সফরে গিয়ে ধোনিই খেলায় মেতে উঠলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। বুধবার মার্কিন নির্বাচনে ফলাফলের ছবি স্পষ্ট হতেই সেই ছবি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ক্রিকেটের পাশাপাশি ফুটবল বা ব্যাডমিন্টনও ভালোই খেলেন ধোনি। কিন্তু গলফেও যে কোনও অংশে কম যান না মহেন্দ্র সিং ধোনি। সেটা ট্রাম্পের সঙ্গে খেলাতেই প্রকাশিত। ট্রাম্পের সঙ্গে ধোনির ভিডিও সময়ের সঙ্গেই হারিয়ে যেতে বসেছিল। কিন্তু বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই ফেৱ নতুন করে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। এমনকি নেটিজেনরা ট্রাম্প ও ধোনির মধ্যে অনেক মিলও পেয়েছেন।
Winning 7 out of 7 swing states. Thala for a reason. https://t.co/mN7uVburBd pic.twitter.com/v2RpMt7vkH
— Haasay Wabib 🏏 (@CaughtAtGully) November 6, 2024
অনেকেই সংখ্যার মিল পেয়েছেন ধোনির সঙ্গে ট্রাম্পের। কারণ ট্রাম্প মার্কিন দেশের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন। আগামী জানুয়ারি মাসে তিনি শপথ নেবেন। ৪৭-এর মধ্যে ৭ আছে। যা ধোনির প্রিয় সংখ্যা। নেটিজেনরা আরও সাত যোগ তুলে ধরেছেন ট্রাম্পের মধ্যে যা কিছু কাকতালীয় নয় বরং অবাক করার মতোই।
6-11-2024
— Sanjeev Singh (@sanjiiv_singh) November 6, 2024
6+1+1+2+2+4=16
1+6=7 ✅
Thala for a reason. pic.twitter.com/k77GZrbCAf
ধোনি চির কাল সতা নম্বরে জার্সিতে খেলেছেন। ভারতীয় দল হোক বা আইপিএল নিজের নম্বরে কখনও বদল ঘটাননি ধোনি। সেই সাতই ট্রাম্পের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। কারণ মার্কিন মুলুকের যে সাতটি সুইং স্টেটের উপর নির্ভর করছিল ট্রাম্পের ভাগ্য সেই সাতটিতেই জয় পেয়েছেন তিনি। ফলে এখানেও সাত এবং ধোনি যোগ খুঁজে পেয়েছেন থালা ভক্তরা।
ধোনির ভাগ্য নিয়ে বরাবরাই চর্চা হয়। কারণ অনেকে মনে করেন ভাগ্য ধোনিকে ম্যাচ তথা ট্রফি জিততে সাহায্য করেছে। তাই থালা ভক্তরা মনে করছেন ধোনি ভাগ্যেই লজয় পেলেন ট্রাম্প। কারণ এর আগের নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তবে একটা কথা বলাই যায় ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর খেলাধুলার ক্ষেত্রে গলফের দারুণ উন্নতি হতে পারে, কারণ ট্রাম্প যে গলফ খেলতে খুব ভালোবাসেন।












Click it and Unblock the Notifications