Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঋষভ পন্থের কাছে ক্ষমা চাইলেন ঊর্বশী রাউতেলা! কারণটা কী জানেন?

ঋষভ পন্থের কাছে ক্ষমা চাইলেন ঊর্বশী রাউতেলা। বলিউডের এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি পাকিস্তানের পেসার নাসিম শাহের নাম জড়িয়েছিল। ঊর্বশী সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছিলেন, তাতেই শুরু হয়েছিল নয়া চর্চা। যদিও নাসিম ঊর্বশীকে চেনেন না বলে জানিয়ে দেন। ঊর্বশীও জল গড়াতে না দিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এবার ঋষভ পন্থের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লড়াইয়েও সম্ভবত ইতি টানলেন ঊর্বশী।

পন্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

পন্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

২০১৫ সালে ঊর্বশী মিস ডিভা ইউনিভার্স হয়েছিলেন। তাঁর সঙ্গে ঋষভ পন্থের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। পরে বিচ্ছেদের কথাও জানা যায়। যদিও এই সম্পর্ক নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঊর্বশী বলেছিলেন, বারাণসীতে আমার শ্যুটিং চলছিল। দিল্লিতেও একটি শো ছিল। বারাণসী থেকে বিমানে দিল্লিতে গিয়ে সারাদিন শ্যুটিং করি। ১০ ঘণ্টা শ্যুটিংয়ের পর আমাকে ফেরার জন্য প্রস্তুতি নিতে হতো। মেয়েদের এমনিতেই প্রস্তুত হতে কিছুটা বেশি সময় লাগে। মিস্টার আরপি তখন হোটেলের লবিতে বসেছিলেন। আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তবে আমি এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়ি। বুঝতেই পারিনি আমার ফোনে তাঁর অনেকগুলি কল এসেছে। ঘুম থেকে উঠে দেখি ১৬-১৭টা মিসড কল। তা দেখে খারাপ লেগেছিল। আমার জন্য কেউ অপেক্ষা করলেন, অথচ তাঁর সঙ্গে দেখা করলাম না। তবে তাঁর প্রতি সম্মান জানিয়েই পরে বার্তা দিই, মুম্বইয়ে গেলে দেখা হবে। উল্লেখ্য, এই মিস্টার আরপি যে ঋষভ পন্থ সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ

সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ

বিষয়টি অন্য মাত্রা পায় পন্থের একটি ইনস্টাগ্রাম পোস্টে। তিনিও কারও নাম না করে লেখেন, সস্তা জনপ্রিয়তা লাভ ও হেডলাইনে আসার জন্য কেউ যখন ইন্টারভিউয়ে মিথ্যা বলেন তা দেখে মজাই লাগে। নাম ও খ্যাতির জন্য কেউ কেউ এমন লালায়িত, এটা ভেবে খারাপও লাগে। ঈশ্বর তাঁদের প্রতি করুণা করুন। এরপর হ্যাশট্যাগ দিয়ে পন্থ লেখেন, মেরা পিছা ছোড় বহেন এবং ঝুট কি ভি লিমিট হোতি হ্যায়। যদিও এই পোস্ট পরে ডিলিট করেন পন্থ।

নাম না করে একে অপরকে বার্তা

নাম না করে একে অপরকে বার্তা

এরপর ঊর্বশী ইনস্টাগ্রামেই লেখেন, ছোটু ভাইয়ার ব্যাট-বল খেলা উচিত। ম্যায় কোই মুন্নি নেহি হুঁ বদনাম হোনে উইথ ইয়ং কিড্ডো ডার্লিংস তেরে লিয়ে। ঊর্বশীও পাল্টা হ্যাশট্যাগ দিয়ে লেখেন, রক্ষাবন্ধন মুবারক, আরপি ছোটু ভাইয়া ইত্যাদি। পন্থ যেমন ঊর্বশীর নাম নেননি, তেমনই পন্থের নাম ও পদবির আদ্যক্ষর দিলেও তাঁর পুরো নাম ব্যবহার করেননি বলিউড সুন্দরী। যদিও পন্থ ও ঊর্বশীর নাম না করে একে অপরকে নিশানা করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। এরই মধ্যে এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ দেখতে ঊর্বশী দুবাইয়ের স্টেডিয়ামে যান। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না পন্থ। সেদিনও তাঁদের নিয়ে একাধিক মিম ছড়িয়েছিল।

ঊর্বশীর দুঃখপ্রকাশ

অবশেষে বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন ঊর্বশী। গতকালই ভারতের টি ২০ বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। তাতে তো বটেই, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের টি ২০ দলেও রয়েছেন পন্থ। এদিকে, ইনস্টান্টবলিউড-এ ইন্টারভিউ দিচ্ছিলেন ঊর্বশী। তাঁকে বলা হয় সোজাসুজিভাবে পন্থকে কোনও বার্তা তিনি দেবেন কিনা। এরপরই ক্ষমা চেয়ে Sorry বলেন ঊর্বশী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+