বৃষ্টিভেজা ইডেনে ল্যাজে গোবরে টিম ইন্ডিয়া, সারাদিনের ছবি একনজরে
গত রাত থেকে থেমেছিল বৃষ্টি। তবে সকাল হতেই ফের শুরু ঝিরঝিরে বৃষ্টি , সারাদিনে কীভাবে বদলালো ইডেনের ছবিটা
বুধবার সারাদিন ধরে বৃষ্টি হলেও রাতে বৃষ্টি থেমে যাওয়ায় আশান্বিত হয়েছিলেন কলকাতার ক্রিকেট ফ্যানরা , তাহলে হয়ত দেরি হলেও শুরু হবে ভারত -শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ।
|
ম্যাচ শুরু হওয়ার নাটক
ইডেনে ম্যাচ শুরু হওয়ার পথে বাধ সেধেছিল এদিনের বারেবারে বৃষ্টি। খুব জোরে না হলেও সকাল থেকে একাধিকবার হয়েছে বৃষ্টি। ফলে বারবার হয় পিচ পর্যবেক্ষণ। তবে বৃষ্টি থামলেই ইডেনে-র গ্রাউন্ড স্টাফরা তৎপর হচ্ছিলেন মাঠের অবস্থা ঠিক করে দেওয়ার জন্য।
|
অবশেষে মিলল গ্রিন সিগন্যাল
ম্যাচ শুরু করার আগ্রহে এদিন ম্যাচ রেফারিরা মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে দেন আগেই। শেষবার ১২টা ৪৫ এ মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচ শুরু করার নির্দেশ দেন ম্যাচরেফারি ।
|
টসে জিতল কারা
বৃষ্টিভেজা ইডেনে টস ভাগ্য সুপ্রসন্ন হল না ভারতের। স্বাভাবিকভাবেই টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। আসলে ভিজে পরিবেশে নিজেদের বোলারদের সুবিধা দিতে চেয়েছিল তারা।
|
ভারতের হাল
সুরঙ্গা লাকমলের বলে দিশেহারা হয়ে যান ভারতীয় ব্যাটসম্যানরা। শূন্য রানে আউট হয়ে যান কেএল রাহুল। শূন্য রানেই আউট হয়ে যান অধিনায়ক বিরাট কোহলি। শিখর ধাওয়ানের অবদান ৮ রান। ১১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭ রানে শেষ হয় দিনের খেলা।












Click it and Unblock the Notifications