T20 World Cup 2024: ভারতের হয়ে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক টি২০-র কাপযুদ্ধে খেলবেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধেই
ভারতের হয়ে যুব বিশ্বকাপ জিতেছেন, এবার টি২০ বিশ্বকাপে খেলবেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। নিজের দেশের বা জন্মভূমির বিরুদ্ধে এরআগে অনেকেই খেলেছেন, তবে ব্যতিক্রমী উন্মুক্ত চাঁদ। ১২ বছর আগে ভারতীয় যুব দলের জার্সিতে দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আমেরিকা। সেই বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সম্ভাবনা প্রবল উন্মুক্তের।
উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ টিম বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে ১১১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। বয়সভিত্তিক দলের বিশ্বকাপজয়ী অধিনায়ককে সিনিয়র টিমে দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেট সমর্থকরা। ভারতের 'এ' দলের হয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিলেন ঠিকই। তবে পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। যুব দল থেকে নিজেকে সিনিয়র দলে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হন উন্মুক্ত।

ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেও ২২ গজকে বিদায় জানাননি। বরং ভিন দেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়াস শুরু করেন। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান উন্মুক্ত। তার পর থেকে সে দেশে অনেক ক্রিকেট খেলেছেন।দেশটির হয়ে আসন্ন টি২০ বিশ্বকাপে দেখা যেতে পারে তাকে। ভারতের ২০১২ অনূর্ধ-১৯ দলে খেলা তারই দুই সতীর্থ হারমীত সিং ও সামিত প্যাটেল এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
দীর্ঘ ১২ বছর আগে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো ক্রিকেটার আসন্ন টি২০ বিশ্বকাপে মাঠে নামবেন অন্য এক দেশের হয়ে। ভারতকে যুব বিশ্বকাপ জেতানো উন্মুক্ত চাঁদকে আসন্ন টি২০ বিশ্বকাপ খেলতে দেখা যাবে আমেরিকার হয়ে।
এক ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ভারতের বিপক্ষে মাঠে নামব ভেবে খুব অদ্ভুত লাগছে। ভারতের হয়ে খেলার থেকে অনেক দিন আগেই অবসর নিয়েছি। তখন থেকেই ভারতের বিপক্ষে খেলার ভাবনা মাথায় ছিলো। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে নিজেকে পরীক্ষায় ফেলার সুযোগ হাতছাড়া করতে চাই না।
টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ৩০ বছর বয়সে পা রেখেছেন চাঁদ। এরই মধ্যে তিন মরসুমে খেলে ফেলেছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। ব্যাট হাতে ৪৩ গড়ে ১ হাজার ৫০০ এর বেশি রান করেছেন তিনি।












Click it and Unblock the Notifications