আইপিএলের বারবার নিজেকে প্রমাণ করেও কি যোগ্য সম্মান পাবেন লড়াকু ঋদ্ধিমান?

আইপিএলের একের পর এক ম্যাচে নিজেকে প্রমাণ করেও কি যোগ্য সম্মান পাবেন লড়াকু ঋদ্ধিমান?

আরও একটি বড় ম্যাচে আরও একবার জ্বলে উঠল লড়াকু ঋদ্ধিমান সাহার ব্যাট করে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে সানরাইজার্স হায়দরাবাদকে টুর্নামেন্টের প্লে-অফে তুলে মাঠ ছাড়লেন বাংলার পাপালি। আরও একবার প্রমাণ করলেন, নির্বাচকরা যতই মুখে ফিরিয়ে রাখুন ক্রিকেটের তিন ফর্ম্যাটে ভারতীয় দলের জার্সি চাপানোর যোগ্যতা রাখেন ঋদ্ধিমান। তবু তাঁর প্রতিভার প্রতি সুবিচার কি করা হবে, প্রশ্ন যে থেকেই যায়।

মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য ঋদ্ধি

মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য ঋদ্ধি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেটের পিছনে একটি দারুণ ক্যাচ নিয়ে এবং স্ট্যাম্প করে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ঋদ্ধিমান সাহা। এরপর ব্যাট হাতে তাঁর ৪৫ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস সানরাইজার্স হায়দরাবাদকে ১০ উইকেটে ম্যাচ জিততে সহায়তা করেন বাংলার উইকেটরক্ষক।

চলতি আইপিএলে ঋদ্ধিমান

চলতি আইপিএলে ঋদ্ধিমান

আইপিএল ২০২০-তে ঋদ্ধিমান সাহার শুরুটা দেরিতে হয়েছে। টুর্নামেন্টে মাত্র ৪ ম্যাচ খেলে ২১৪ রান করেছেন বাংলার উইকেটরক্ষক। ৭১.৩৩ গড়ে রান করার পাশাপাশি দুটি অর্ধশতরানও করেছেন ঋদ্ধি।

শুরু থেকে বঞ্চিত ঋদ্ধি

শুরু থেকে বঞ্চিত ঋদ্ধি

বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে আইপিএল ২০২০-এর শুরু থেকে সেভাবে পাত্তাই দেয়নি সানরাইজার্স হায়দরাবাদ। পরিবর্তে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্পেশালিস্ট জনি বেয়ারস্টোকে একের পর এক ম্যাচে সুযোগ দিয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নাররা। যদিও কঠিন পরিস্থিতিতে সেই ঋদ্ধিরই শরণাপন্ন হতে হয়েছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রথম থেকেই কেন বাংলার উইকেটরক্ষককে সুযোগ দেওয়া হল না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জাতীয় দলের এক কোণায় জায়গা

জাতীয় দলের এক কোণায় জায়গা

সম্প্রতি অস্ট্রেলিয়াগামী ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দলে ঋদ্ধিমান সাহাকে নেওয়া হলেও, সীমিত ওভারের ফর্ম্যাটে আবারও তাঁর থেকে মুখ ফিরিয়েছেন নির্বাচকরা। সেই বঞ্চনার জবাব চলতি আইপিএলে ব্যাট হাতেই দিয়েছেন বাংলার উইকেটরক্ষক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+