ক্রিকেটাররা হাজির হকি দেখতে, দ্রাবিড়ের ব্যতিক্রমী উদ্যোগ
১৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এবারর বিশ্বকাপে খেতাব রক্ষার লড়াইতে নামবে ওয়েস্টইন্ডিজ দল।
নিউজিল্যান্ডের মাটিতে কাঁপাকাঁপি পারফরম্যান্স জুনিয়র ভারতীয় ক্রিকেটারদের। তেমনি নিউজিল্যান্ডেই খেলছে ভারতীয় হকি দল। তারা জাপানকে ৬-০ গোলে হারিয়েছে।
এই অবস্থায় হকি দলের সঙ্গে দেখা করতে গেলেন রাহুল দ্রাবিড় ও তাঁর ছেলেরা। জাপানের সঙ্গে ম্যাচে গ্যালারি থেকে গলা ফাটালেন তাঁরা। তাউরাঙ্গা এক আমন্ত্রণী টুর্নামেন্টে খেলেতে গেছে ভারতীয় হকি দল।
ভারতীয় দলের টুইটার অ্যাকাউন্টে ভারতীয় দলের হকি ম্যাচে হাজির থাকার ছবি পোস্ট করা হয়েছে।
India U-19 boys in attendance to show their support for @TheHockeyIndia men who beat Japan 6-0 at Tauranga, New Zealand #U19CWC pic.twitter.com/fcxgayLoEl
— BCCI (@BCCI) January 17, 2018
অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি-র বিরুদ্ধে দুটি গ্রুপ পর্বের ম্যাচেই দারুণ পারফরম্যান্স দিয়েছে ভারতীয় দলের বিরুদ্ধে। বুধবার ম্যাচ না থাকায় ভারত গিয়েছিল হকি ম্যাচ দেখতে।
ইতিমধ্যেই ভারতীয় দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। জানুয়ারির ১৯ তারিখ ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবোয়ে। এই ম্যাচের পরই যদি ভারত এগিয়ে যেতে পারে বা কী অবস্থানে থাকে তারওপর নির্ভর করবে পরের পর্যায়ের খেলা। কোয়ার্টার ফাইনাল পর্বের খেলাগুলি থাকবে জানুয়ারির ২২- ২৬ তারিখ অবধি।
Click it and Unblock the Notifications