Under-19 Asia Cup: এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথের আশা শেষ, কাঁটা কোন দুই দেশ?
Under 19 Asia Cup: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মধুর প্রতিশোধের সুযোগ হাতছাড়া ভারতের। ভারত-পাকিস্তান ফাইনাল দেখার আশায় ছিলেন ভক্তরা। কিন্তু সেমিফাইনালের ফলাফল অপ্রত্যাশিত।
দুবাইয়ে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহী। খেতাব দখলে রাখার ভারতের স্বপ্ন চুরমার করল ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল এবারের এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে দিল ৪৩ বল বাকি থাকতে ৪ উইকেটে। টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়েছিল। ভারতের ইনিংস গুটিয়ে যায় ৪২.৪ ওভারে ১৮৮ রানে। মুরুগান অভিষেক ৬২ ও মুশির খান ৫০ রান করেন।
১টি মেডেন-সহ ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন মারুফ মৃধা। জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৯.৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারায়। কিন্তু শেষ অবধি তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ছয় উইকেট হারিয়ে, ৪২.৫ ওভারেই। আরিফুল ইসলাম ৯৪ ও আহার আমিন ৪৪ রান করেন। নমন তিওয়ারি নেন ৩ উইকেট।
ভারতের মতো পাকিস্তানও ফাইনালে উঠতে পারেনি। এদিনই প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১ রানে হারায় সংযুক্ত আরব আমিরশাহী। পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিয়েছিল। অধিনায়ক আয়ান আফজল খান ৫৫ ও উইকেটকিপার আর্যংশ শর্মা ৪৬ রান করায় ইউএই তোলে ৪৭.৫ ওভারে ১৯৩। চার উইকেট নেন উবেইদ শাহ। জবাবে অধিনায়ক সাদ বেইগের অর্ধশতরান সত্ত্বেও পাকিস্তান ৪৯.৩ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায়। আয়মান আহমেদ ও হার্দিক পাই ২টি করে উইকেট পান। ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার।












Click it and Unblock the Notifications