সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনা, শ্রীলঙ্কায় অনূর্ধ্ব ১৭ ভারতীয় ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু
সুইমিংপুলের জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় ক্রিকেটারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার কলম্বোয়। ভারতীয় অনুর্ধ্ব ১৭ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল গুজরাটের বছর ১২-র ওই খেলোয়াড়।
সুইমিংপুলের জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় ক্রিকেটারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার কলম্বোয়। ভারতীয় অনুর্ধ্ব ১৭ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল গুজরাটের বছর ১২-র ওই খেলোয়াড়।

শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে পামুনুগামা হোটেলের সুইমিংপুলে নেমেছিলেন ভারতীয়দলের ৪ সদস্য। এই সময় দুর্ঘটানিট ঘটে। কিশোর ক্রিকেটারকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।
কিশোর ক্রিকেটারের দেহ ময়নাতদন্তের জন্য রাগামা টিচিং হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Click it and Unblock the Notifications