অপরাজিত ইংল্যান্ডের বিরুদ্ধে না হারা ভারত, পরিসংখ্যানে জমজমাট মোকাবিলা

অপরাজিত ইংল্যান্ডের বিরুদ্ধে না হারা ভারত, পরিসংখ্যানে জমজমাট মোকাবিলা

আগামী ১২ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান যাতে কিছুটা হলেও সেয়ানে সেয়ানে অবস্থান ভারত এবং ইংল্যান্ডের। টি-টোয়েন্টিতে টানা না হারা সিরিজের সংখ্যায় খুব কাছাকাছি অবস্থান করছে দুই দল।

অপরাজিত ইংল্যান্ডের বিরুদ্ধে না হারা ভারত, পরিসংখ্যানে জমজমাট মোকাবিলা

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারায় বিরাট কোহলি শিবির। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে ২০ ওভারের ফর্ম্যাটে সিরিজ হোয়াইট ওয়াশ করে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে টানা সাতটি সিরিজে অপরাজিত রয়েছে ভারত। অন্যদিকে টানা আটটি সিরিজে হারের মুখ দেখেনি ইংল্যান্ডও। কী বলছে পরিসংখ্যান।

টানা অপরাজিত ভারত

১) ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ভারত।

২) একই বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে (১-১)।

৩) ২০১৯-২০২০ মরসুমে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ ফলাফলে টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারত।

৪) ২০১৯-২০২০ মরসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ফলাফলে টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারত।

৫) ২০২০ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে।

৬) নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ৫-০ ফলাফলে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া।

৭) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ২-১ ফলাফলে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বিরাট কোহলি শিবির।

টানা অপরাজিত ইংল্যান্ড

১) ২০১৮-২০১৯ মরসুমে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ১-০ ফলাফলে টি-টোয়েন্টি সিরিজ হারায় ইংল্যান্ড।

২) ২০১৮-২০১৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ফলাফলে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল ইংল্যান্ড।

৩) ২০১৯ সালে পাকিস্তানকে ঘরের মাঠে ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল ইংল্যান্ড।

৪) নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড।

৫) ২০১৯-২০ মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়, পাকিস্তানের সঙ্গে ড্র, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এবং আবারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় হাসিল করেছিল ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+