আইপিএল ২০২০ : টাইটেল স্পনসরশিপের জন্য বিড করবে কোন নতুন সংস্থা?

আইপিএল ২০২০ : টাইটেল স্পনসরশিপের জন্য বিড করবে কোন নতুন সংস্থা?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী সেপ্টেম্বরে শুরু হতে চলেছে আইপিএল। তার আগে টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ পাওয়ার লড়াই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। চিনা সংস্থা ভিভোর পরিবর্তে কোন সংস্থা পাবে এই গুরু দায়িত্ব, তা নিয়ে প্রশ্ন ঘুরছে ব্যবসায়ী মহলে। তার মধ্যে প্রতিযোগীদের তালিকায় যোগ হতে চলেছে আরও এক নতুন নাম।

আগ্রহী ইউএন অ্যাকাডেমি

আগ্রহী ইউএন অ্যাকাডেমি

বিসিসিআই সূত্রে খবর, চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ পাওয়ার লড়াইয়ে পাঞ্জা কষতে চলেছে এডু-টেক স্টার্টআপ ইউএন অ্যাকাডেমি। এই গুরুত্বপূর্ণ পদের জন্য তারা বিড করতে চলেছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

দরপত্র আহ্বান

দরপত্র আহ্বান

রাজনৈতিক কারণ চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে গিয়েছে ভিভো। চিনা সংস্থার সঙ্গে যে কেবল এক বছরের জন্য সম্পর্ক ছিন্ন হয়েছে, তা স্পষ্টভাবে জানিয়েও দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অগত্যা করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলের জন্য দরপত্র অথবা ইনভেনশন ফর এক্সপ্রেশন এফ ইন্টারেস্ট বা আইইওআই আহ্বান করল বিসিসিআই। সোমবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌরভ শিবির।

কত মাসের চুক্তি

কত মাসের চুক্তি

যেহেতু কেবল এ বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ খোঁজা হচ্ছে, তাই যে সংস্থা এই দায়িত্ব পাবে, তাঁর সঙ্গে বিসিসিআই-এর চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে বলে জানানো হয়েছে। আগামী বছর ফের ভিভোকে স্বপদে ফিরিয়ে আনা হবে বলেও বিসিসআইয়ের তরফে জানানো হয়েছে।

সর্বনিম্ন দর

সর্বনিম্ন দর

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপ পাওয়ার ক্ষেত্রে আগ্রহী সংস্থা গুলিকে ৩০০ কোটির বেশি দর হাঁকাতেই হবে। এর নিচে বিড করলে সংশ্লিষ্ট সংস্থার দরপত্র বাতিল করা হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

দরপত্র জমা এবং ফল প্রকাশ

দরপত্র জমা এবং ফল প্রকাশ

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অগাস্ট বিকেল পাঁচটার মধ্যে সব আগ্রহী সংস্থাকে আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের বিড জমা দিতে হবে। eoi@bcci.tv-এ মেল করে এই দরপত্র পাঠাতে হবে বলে জানানো হয়েছে। মেলের সাবজেক্ট লাইন থাকবে 'EOI for Title Sponsor for IPL 2020'। আইপিএল ২০২০-এর নতুন টাইটেল স্পনসর হবে কোন সংস্থা, তা ১৮ অগাস্টই জানা যাবে। যেমনটা আগেই জানিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। শুধু তিনি সময় জানাননি। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সকাল ১১টি থেকে দুপুর ১টা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+